Aishwarya Rai Bachchan

‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!

কেন রাই সুন্দরীর ইমেজ নষ্ট করতে চেয়েছিলেন পরিচালক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:৪৯

options
link
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
রাই সুন্দরীকে 'হুঁশিয়ারি'

‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’। বলিউডের এক বিশিষ্ট পরিচালক ঠিক এমনটাই বলেছিলেন রাই সুন্দরী ঐশীর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan)। এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। কিন্তু, একটা সময় ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঐশ্বর্য। শুধু তাই নয়, প্রয়াত স্বনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’র মতো ছবিতেও অভিনয় করেছেন। হিন্দি সিনেদুনিয়ার গণ্ডি পেড়িয়ে দক্ষিণেও ঐশ্বর্যর জয়জয়কার। তাঁর মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর ভাবমূর্তি নষ্টের হুঁশিয়ারি!

Advertisement

বলিউডের কোন পরিচালক রাই সুন্দরীর সঙ্গে এমন আচরণ করেছিলেন? ঘটনাটা আজ থেকে ২৭ বছর আগের। প্রায় তিন দশকের কাছাকাছি, ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বর্য অভিনীত ব্লকবাস্টার মুভি ‘তাল’। সেসময় রাই সুন্দরীর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী বললে অত্যুক্তি হবে না। পর্দার ঐশ্বর্যর গ্ল্যামারে বুঁদ সিনেপ্রেমীরা। নীল চোখের জাদু আর সৌন্দর্যের ছটায় সিনেপর্দায় ঐশ্বর্য ম্যাজিক সুপারহিট। ঠিক সেই সময়ই ইন্ডাস্ট্রির এক নামজাদা পরিচালক প্রকাশ্যে ঐশ্বর্যকে জানান, তাঁর ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে দেবেন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aishwarya Rai Bachchan  has largely stepped away from acting, but once shared the screen with some of the industry’s biggest stars
রাই সুন্দরী

আসলে এই ঘটনার নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ ছবিতে অভিনয়ের জন্য রাই সুন্দরীর ছকভাঙা ইমেজ পরিবর্তনের কথা বলেছিলেন।গ্ল্যামারাস নায়িকার চরিত্রেই দর্শকের নজরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু, মানসী চরিত্রের জন্য একেবারে সাদামাটা একটা মেয়ে প্রয়োজন। ছবির প্রথমভাগে নায়িকা প্রায় মেকআপ ছাড়াই থাকবেন। ‘তাল’-এর ২৭ বছর পূর্তিতে সিনেমার কাস্টিং নিয়ে অজানা গল্প শেয়ার করেছেন পরিচালক।

Advertisement
Aishwarya Rai Bachchan in Taal
ঐশ্বর্য রাই বচ্চন

তিনি জানান, সিনেমার প্রস্তাব নিয়ে যাওয়ার সময়ই বলেছিলেন, গ্ল্যামার-নির্ভর ইমেজকে সম্পূর্ণ বদলে দিতে হবে। কারণ তখন রাই সুন্দরী গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ। কিন্তু, মানসীর জন্য সুভাষ খুঁজেছিলেন সম্পূর্ণ এক ভিন্ন নারী। ছোট শহরের এক তরুণী, যার মধ্যে থাকবে প্রতিভা, সরলতা ও আবেগ। পরিস্থিতির চাপে জীবনের গল্পও বদলে যাবে।

Aishwarya Rai Bachchan as Mansi Shankar
‘তাল’ সিনেমার মানসী

স্মৃতিচারণা করে সুভাষ ঘাই বলেন, “আমি ওকে বলেছিলাম, তোমার ইমেজটা আমাকে পুরোপুরি নষ্ট করতে হবে। প্রথম এক ঘণ্টায় তোমাকে কোনও মেকআপ করতে হবে না। ও বলেছিল, হ্যাঁ, আপনি যা বলবেন, আমি তাই করব। আসলে একজন পরিচালক হিসেবে চরিত্রের কথা মাথায় রেখেই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়।” সম্প্রতি সুভাষ ঘাই জানিয়েছেন, ‘তাল ২’র কাজ প্রায় শেষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.