সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেলেবদের রেস্তরাঁর ব্যবসা নতুন নয়। সে বিনোদুনিয়া হোক কিংবা ক্রীড়াজগৎ, হোটেল ইন্ডাস্ট্রির ব্য়বলাকেই বেছে নিয়েছেন তারকারা। শচীন তেন্ডুলকর, সুনীল শেট্টি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি কুন্দ্রা থেকে নাগার্জুন, মৌনি রায়ের মতো অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। সেই তালিকাতেই এবার নাম লেখালেন সানি লিওনি (Sunny Leone)।
নীলদুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন তিনি। অভিনয় থেকে রিয়ালিটি শো, আইটেম নম্বরে বেশ জনপ্রিয় সানি লিওনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। রেস্তরাঁর ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বইতে নয়, নয়ডাতে ঝাঁ চকচকে এক রেস্তরাঁ খুলে ফেলেছেন সানি। বিলাসবহুল দ্বিতল ফুডজয়েন্ট। ইন্টারিয়র ডিজাইনেও চমক। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হয়েছিলেন সানি লিওনি।
[আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড়! সলমন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রাক্তন হিসেবে…’]
View this post on InstagramAdvertisement
জানা গিয়েছে, নয়ডাতে খোলা সেই রেস্তরাঁর নাম চিকা লোকা। শনিবার রাতে ভোজনরসিকদের জন্য রেস্তরাঁর দরজা খুলে দিয়েছেন তিনি। তবে একা নন, অভিনেত্রীর এই হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসায় যৌথ উদ্যোগে টাকা ঢেলেছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির ডিরেক্টর সাহিল বাওয়েজাও।
[আরও পড়ুন: TRP তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন সিরিয়াল?]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী