সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড্ড মোটা, বেঁটেও। একে দিয়ে কি মডেলিং করানো যায়! যায় না। ফলে মডেলিংয়ের স্বপ্ন দেখা মেয়েটিকে একদিন ফিরেই যেতে হয়েছিল। সেদিন কে জানত সে-ই নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দেবে! মডেল সানি লিওনের জার্নিটা অনেকটা এরকমই।
বলিপাড়া আজও যেন তাঁর সম্বন্ধে বেশ খানিকটা সাবধানী। পর্নদুনিয়া তিনি ছেড়েছেন বেশ কয়েক বছর হতে চলল। কিন্তু পর্নের সঙ্গে তাঁর সংযোগ যেন কিছুতেই মাথা থেকে সরাতে পারেন না বলিপাড়ার বাসিন্দারা। ফলে নায়িকা হিসেবে একটার পর একটা ছবি করে চললেও, নায়িকার তকমা তাঁকে দিতে যেন একটু কুণ্ঠাই দেখা যায় বলিপাড়ায়। যত সমালোচনার ঝড়ই বয়ে যাক না কেন, আজও সাক্ষাৎকারে উঠে আসে নীলছবির প্রসঙ্গ। বলিউড তাঁকে যতই জায়গা না দিক, বলিউডের ইতিহাসে কিন্তু তিনি নিজের নামটি ইতিমধ্যে লিখিয়ে ফেলেছেন সানি লিওন। বলিউডের নায়িকা হিসেবে তিনিই প্রথম হাঁটলেন নিউ ইয়র্ক ফ্যাশন শো-তে। অর্চনা কোচরের ডিজাইন করা গাউনে শো-স্টপার হিসেবে মার্জার সরণি মাতালেন সানি। আর এই সাফল্যের দিনেও নিজের পুরনো দিনের কথাও ভোলেননি সানি। একদিন তিনি যে মডেল হতে পারেননি, মোটা-বেঁটে অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে, স্বপ্নপূরণের দিনে সে কথাও মনে করলেন তিনি।

এই ফ্যাশন শোতেই তাঁর সঙ্গে ছিলেন অ্যাসিড আক্রান্ত রেশমা কুরেশি। যে সাহস আর মনোবল নিয়ে রেশমা আজ এ জায়গায় পৌঁছেছেন, সেই জেদকেও কুর্নিশ জানিয়েছেন সানি।
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়