২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর পরিবারকে। ২৭ দিন বিনিদ্র রজনী কাটাতে হয়েছে শ্রীঘরে। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশাল মিডিয়া ট্রায়াল থেকে। মুম্বই নিবাসী বঙ্গকন্যা রিয়া চক্রবর্তীর নামোল্লেখ করে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল বঙ্গসমাজকেও। জীবনের কালো অধ্যায় কাটিয়ে অনেক আগেই মূলস্রোতে ফিরেছেন রিয়া। এবার সুশান্ত মামলায় (Sushant Singh Rajput Case) ‘শাপমুক্তি’র পরই আরও বড় স্বস্তিতে অভিনেত্রী।
আরও পড়ুন:
অভিশপ্ত কুড়ি সালে সুশান্তের মৃত্যুর পর মাদকমামলার তদন্তের সময়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছিল। সেসময়ে প্রয়াত অভিনেতার টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছিল রিয়া ও শৌভিকের বিরুদ্ধে।

পঁচিশ সালেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। দীর্ঘ আইনি টানাপোড়েন শেষে অভিযোগের খাঁড়া নেমেছে ভাইবোনের ঘাড় থেকে! এবার খবর, সুশান্ত মামলার জেরে দীর্ঘ ৬ বছর ধরে রিয়ার যেসমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে রাখা হয়েছিল, সেই সমস্যা থেকেও রেহাই পেলেন অভিনেত্রী। বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার এনডিপিএস আদালতের তরফে রিয়া এবং শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অভিশপ্ত কুড়ি সালে সুশান্তের মৃত্যুর পর মাদকমামলার তদন্তের সময়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছিল। সেসময়ে প্রয়াত অভিনেতার টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছিল রিয়া ও শৌভিকের বিরুদ্ধে। তবে পরবর্তীতে এনসিবি বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় রিয়ার দুই আইনজীবী ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ‘ডি-ফ্রিজ’ করার আবেদন জানিয়েছিলেন বিশেষ আদালতে। সেই মামলাতেই বড় জয় পেলেন রিয়া চক্রবর্তী।

খবর, রিয়া-শৌভিকের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, “এনসিবি ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের ৬৮এফ ধারা অনুসরণ করেনি। যে ধারা অবৈধভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ওই ধারা অনুযায়ী, অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার ৩০ দিনের মধ্যে এনবিসিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে একটি আনুষ্ঠানিক নির্দেশ নিতে হয়। কিন্তু রিয়া-শৌভিকের ক্ষেত্রে সেরকম কোনও নির্দেশও নেয়নি এনসিবি। এর থেকেই প্রমাণিত, এনসিবি রিয়া-শৌভিকের অ্যাকাউন্ট অবৈধভাবে বন্ধ করেছিল।” অভিনেত্রীর আইনজীবীদ্বয়ের যুক্তিতে মান্যতা দিয়েই এবার বিশেষ আদালত পুরনায় রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলার নির্দেশ দেয়।
উল্লেখ্য, সুশান্তের পরিবারের তরফে রিয়ার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল। শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগেও মামলা দায়ের হয়। এবার বছর ছয়েক বাদে যাবতীয় অভিযোগ থেকে রেহাই পেলেন রিয়া চক্রবর্তী। সেই সঙ্গে ঘুচল ‘ডাইনি অপবাদ’ও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য