সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে চার বছর হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনার। অনুরাগীদের কাছে এই মৃত্যু এখনও রহস্যই। হঠাৎ করে বলিউডের এই গুণি অভিনেতার চলে যাওয়াটা মেনে নিতে পারেন অনেকেই। সত্যিই কি সুশান্ত আত্মহত্যা করেছিলেন? নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও গল্প। তা নিয়ে অবশ্য এখনও তদন্ত চলছে। ঠিক এরই মাঝে এক সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ‘কেদারনাথ’ ছবির পরিচালক অভিষেক কাপুর। অভিষেকের কথায়, ”বহুদিন থেকেই সুশান্ত খুব বিরক্ত ছিলেন। টেনশনে ছিলেন!”
অভিষেকের কথায়, ”সুশান্ত এমন একজন মানুষ ছিলেন, যিনি সব সময় সবাইকে অনুপ্রাণিত করতেন। আমার মনে আছে, কেদারনাথ ছবির শুটিংয়ের সময়, সারা আলি খানকে নানা ভাবে সাহায্য করেছিলেন সুশান্ত।”
[আরও পড়ুন: আলিয়ার কোলে মিষ্টি হাসি ছোট্ট রাহার, ম্যাচিং পোশাকে মা-মেয়েকে দেখে মুগ্ধ নেটপাড়া]
অভিষেক আরও বলেন, ”তবে আমি লক্ষ্য করেছিলাম। সুশান্তের মনে কিছু একটা চলছিল। যা ওকে ভাবাচ্ছিল। ওকে খুব চিন্তিত লাগত। শুটিং শেষে সবার থেকে দূরে বসে থাকত। জিজ্ঞেস করলে বলত, আমার ভালো লাগছে না কিছু। কিন্তু কখনই মন খুলে কথা বলেননি সুশান্ত।”
২০১৮ সালে মুক্তি পায় পরিচালক অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবি। এই ছবি থেকেই বলিউডে পা রাখেন সইফকন্যা সারা আলি খান। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই ছবি। প্রশংসিত হয়েছিল সুশান্ত ও সারার জুটিও।
[আরও পড়ুন: তেরঙ্গা হাতে তুমুল লড়াই সারার, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলারে স্বাধীনতার যুদ্ধ ]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?