সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য ছিল। তাঁর মৃত্যু যে স্বাভাবিক নয়, সে সময় এই নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠেছিল। তবে এবার সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মর্গের এক কর্মী।
মর্গের কর্মীর নাম রূপকুমার শাহ। সংবামাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ওই দিন পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আমরা শুনেছিলাম, তার মধ্যে একটি নামজাদা কারও। আমরা ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, সেটি সুশান্তের দেহ। ওঁর সারা গায়ে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।’
[আরও পড়ুন: পার্টিতে বেসামাল অজয়-কাজলের মেয়ে নাইসা! ভিডিও ভাইরাল হতেই নিন্দে নেটদুনিয়ায়]
রূপকুমার আরও বলেন, ‘আমি যখন প্রথম সুশান্তের মৃতদেহ দেখি, আমার মনে হয়, এটি মোটেই আত্মহত্যা নয়, ওঁকে খুন করা হয়েছে। আমি সে কথা, আমার উচ্চপদস্থকে জানাইও। তার পরে আর ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর তাই শুধুমাত্র রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম।’
২০২০ সালের ১৪ জুন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর খবর। প্রথমে রটে গেল সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করছেন। তবে দিন এগোতেই সামনে আসতে থাকল একের পর নতুন তথ্য। সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী, এমনও অভিযোগ উঠেছিল। এরপর মাদকাণ্ডে জড়িয়ে রিয়ার হাজতবাসও হয়। তবে পরে রিয়া জামিন পান। সম্প্রতি ফারহান আখতারের বিয়েতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে বলিউড এগিয়ে চললেও, কেন সুশান্তের মৃত্যুর দু বছর পরেও, তাঁর মৃত্যু রহস্যের সমাধান ঘটেনি! অনুরাগীদের এই বিষয়টিই বার বার ভাবিয়ে তুলছে।
[আরও পড়ুন: ‘দিলীপবাবু জানেন শুধু গোয়াল’, নন্দনে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ বিতর্কে পালটা কুণালের]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী