বনগাঁ জলসা বিতর্কে আরও জলঘোলা। এবার বনগাঁ থানায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নয়া গোপালগঞ্জের তনয় শাস্ত্রী ৷ শুক্রবার বিকেলে তিনি তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন ৷ তিনি বলেন, “মিমি চক্রবর্তী আমাদের ক্লাবের অনুষ্ঠান করতে এসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷ তিনি সঠিক সময় না আসায় তাঁকে দেওয়া টাকা ফেরত চেয়েছি। ওঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার সম্মানহানি হয়েছে। তার ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। আমি ন্যায্য বিচার অবশ্যই পাব। সেই দাবি নিয়েই আমি পুলিশ সুপারের অফিসে গিয়েছিলাম। এবং বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।”
আরও পড়ুন:
তনয় শাস্ত্রী বলেন, “মিমি চক্রবর্তী আমাদের ক্লাবের অনুষ্ঠান করতে এসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷ তিনি সঠিক সময় না আসায় তাঁকে দেওয়া টাকা ফেরত চেয়েছি। ওঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার সম্মানহানি হয়েছে। তার ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। আমি ন্যায্য বিচার অবশ্যই পাব। সেই দাবি নিয়েই আমি পুলিশ সুপারের অফিসে গিয়েছিলাম। এবং বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।”
তনয় শাস্ত্রীর আরও দাবি, “আমাদের অনুষ্ঠান মঞ্চে মিমি চক্রবর্তীকে কোনওভাবে অসম্মান করিনি। ওঁর মিথ্যা মামলায় আমাকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে ৷ তারই বিচার আমি আদালত এবং প্রশাসনের কাছে চেয়েছি ৷”
বলে রাখা ভালো, বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ঘিরেই অশান্তির সূত্রপাত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করে বলেই অভিযোগ। সোশাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন প্রাক্তন সাংসদ-অভিনেত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ক্লাব সদস্যরা। ক্লাব সদস্যদের দাবি, “নির্দিষ্ট সময়ের ঘন্টাখানেক পর মিমি চক্রবর্তী মঞ্চে আসেন। বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানের অনুমতি নেওয়া ছিল। তাই তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়।” এই ঘটনাকে কেন্দ্র করেই বনগাঁ থানায় হেনস্তার অভিযোোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ মহকুমা আদালতে গোপন জবানবন্দিও দেন। বর্তমানে তনয় শাস্ত্রী জামিনে মুক্ত। শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ জানালেন তনয় শাস্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো
-
রামমন্দিরে ‘চুরি’ করেই বাড়ি, ফার্মহাউজ, গাড়ি! ফুলেফেঁপে উঠেছিল শ্যালক-জামাইবাবু জুটি
-
স্ট্রিটফুড হিসেবে দেদার বিকোচ্ছে ফড়িং-রেশমকীট ভাজা, অক্টোপাস-ঝিনুকেও রসনা চিনে
-
বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায়, নেতৃত্ব হারাচ্ছেন হরমনপ্রীত? মুখ খুললেন কোচ অমল