সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকর ও তনুশ্রী দত্তের যৌন হেনস্তা নিয়ে কানাঘুষো চলছে বলিউডে৷ অভিনেত্রী যত অভিযোগ করছেন, নানা পাটেকর ততই সেই অভিযোগ খারিজ করে দিচ্ছেন৷ ইতিমধ্যেই সোমবার সামনে আসে তনুশ্রীর উপর হামলার ভিডিও৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরালও হয়ে যায়৷ এবার হামলাকারীদের নিয়ে মুখ খুললেন তনুশ্রী৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে পাক জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে তুলনা করলেন তিনি৷
[প্রকাশ্যে ঝাঁসির রানির লড়াইয়ের কথা, মুক্তি পেল টিজার]
সমস্যার সূত্রপাত, ২০০৮ সালে৷ ওই সময় ‘হর্ন ওকে প্লিজ’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তনুশ্রী দত্ত৷ অভিযোগ, ওই ছবির গানের শুটিং চলার সময় নানা পাটেকর তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন৷ এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। ‘অন্যায়ে’র বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেন। তাঁকে ছবি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। কারণ নানা পাটেকর বড় অভিনেতা ও এই ছবির প্রধান নায়ক ছিলেন। শুধু নানা পাটেকরই নন, কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তনুশ্রী। তাঁর অভিযোগ, গণেশ ঘনিষ্ঠ হয়ে নাচ করার জন্য জোর করেছিলেন। প্রযোজক অমিত সিদ্দিকি, রাকেশ সারঙ্গিও অভিযোগের বাইরে নেই। যদিও গণেশ আচারিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তনুশ্রীর কথায় সবাই সেদিন মিলেমিশেই তাঁকে নাস্তানাবুদ করেছে। এমনকী শুটিংয়ের সময় তাঁকে মারধরের পরিকল্পনা হয়েছিল বলেও অভিযোগ। অভিনেত্রীর আরও অভিযোগ, ফিল্মের সেটে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার লোকজনকে ডাকেন তাঁরা। দলের কর্মীরা তনুশ্রীর গাড়িতে হামলা চালান। গাড়িতে তখন তাঁর বাবা-মা ছিলেন। সেদিন গণপিটুনির শিকার হয়েছিলেন বলেও অভিযোগ করেন তনুশ্রীও। এই ঘটনার ভিডিওই আপাতত ভাইরাল৷
[সাইনার ভূমিকায় নজর কাড়লেন শ্রদ্ধা, প্রকাশ্যে ফার্স্ট লুক]
তনুশ্রীর দাবি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আদতে কোনও রাজনৈতিক দল নয়৷ তাদের সঙ্গে পাক জঙ্গিগোষ্ঠী আইএসের কোনও পার্থক্য নেই৷ দাঙ্গা বা নীতিপুলিশের ভূমিকা নিতেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা অভ্যস্ত বলেও তোপ দাগতে ছাড়েননি অভিনেত্রী৷ তনুশ্রীর প্রতিক্রিয়া নিয়ে যদিও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও
-
ফের ইরানে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে শান্তি কি অধরাই থাকবে?
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও