Adrit Roy

নিজেকে বিরাট অভিনেতা ভাবি না আরও অনেক উন্নতি করতে হবে, ‘কুমকুম’ নিয়ে আড্ডায় আদৃত

মিঠাই ধারাবাহিকের 'উচ্ছেবাবু' এখন 'কুমকুম'-এর ঈশান সিনহা। দীর্ঘ বিরতি কাটিয়ে মেগায় গ্র্যান্ড কামব্যাক। আরও একবার বাঙালি দর্শকের ঘরের ছেলে হয়ে ওঠার চ্যালেঞ্জ আদৃতের কাঁধে। এর মাঝেই নতুন সিরিয়াল নিয়ে আড্ডায় অভিনেতা।

পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৪:৫৯

options
link
নিজেকে বিরাট অভিনেতা ভাবি না আরও অনেক উন্নতি করতে হবে, ‘কুমকুম’ নিয়ে আড্ডায় আদৃত
নতুন ধারাবাহিক নিয়ে কী বললেন আদৃত?

বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফেরা। দর্শকের বিপুল প্রত্যাশায় আদৃতের কাঁধে দায়িত্বভার বেশি?

Advertisement

আমি শুধু আমার একার দায়িত্ব বলব না। এটা পুরো টিম ওয়ার্ক। অনেকের হার্ডওয়ার্কের ফল এই সাফল্য।

Advertisement

একাধিকবার আপনার অভিনীত ধারাবাহিক ‘বেঙ্গল টপার’ হয়েছে। ফের টপার হওয়ার দৌড়ে চ্যানেলের বাজি আপনি?

Advertisement

আমি ফরচুনেট যে আমাকে কিছু মানুষ ভীষণ ভালোবাসেন। জানি যে আমি শো করলে তঁারা দেখবেন। তবে আমি মনে করি না, আদৃত রায় এত বড় কোনও নাম যে তাঁকে বাজি ধরা যেতে পারে। শুধুমাত্র মন দিয়ে অভিনয়ের মাধ্যমে আমার চরিত্রটুকু ফুটিয়ে তুলতে চাই।

টিআরপি-র স্কোর, বেঙ্গল টপার এগুলো প্রভাবিত করে?

ভাবিত নই। আমি শুধু আমার কাজটুকু করে যেতে চাই। টিআরপি, বেঙ্গল টপার এগুলো শুধু অভিনেতার কৃতিত্ব নয়। গল্পের একটা বড় ভূমিকা থাকে। আবারও রাখি ম্যামের (শাশ্বতী ঘোষ) গল্পে কাজ করছি ‘কুমকুম’-এ। আশা করছি, দর্শকের ভীষণ ভালো লাগবে।

Adrit Roy Opens Up About Kumkum, Success, Kaushambi and His Acting Journey
কুমকুম

টিআরপি-র সাম্প্রতিক ট্রেন্ড নিম্নমুখী। সেখানে শাশ্বতী ঘোষের কলম এবং আপনার অভিনয় কি টিআরপি-র মোড় ঘুরিয়ে দেবে?

আমি লাকি যে রাখি ম্যামের গল্পে আবার কাজ করতে পারছি। আমাদের ‘কুমকুম’-এর পথচলা সবে শুরু হয়েছে। গল্পে অনেক কিছু রয়েছে। যৌথ পরিবারের বেঁধে বেঁধে থাকার গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে।

আপনার নতুন ধারাবাহিক ‘কুমকুম’ এবং আপনার স্ত্রী কৌশাম্বির ধারাবাহিক ‘গঙ্গা’ পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দু’জনের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলে?

না, আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। আসলে শিল্পীদের মধ্যে কোনও প্রতিযোগিতা হয় না বলে আমি বিশ্বাস করি। আমি আমার মতো করে চরিত্রগুলোতে অভিনয় করি এবং কৌশাম্বি ওঁর মতো অভিনয় করে। আমরা বাড়িতে গিয়ে একে অপরের অভিনয় নিয়েও খুব একটা আলোচনা করি না। আর একটা কারণ আমার বাড়িতে কারও যে আমার অ্যাক্টিং খুব একটা ভালো লাগে তা নয়। আমি নিজেকেও অভিনেতা হিসাবে খুব বড় কিছু মনে করি না। আমি অভিনেতা হিসাবে নিজেকে আরও উন্নত করতে চাই।

Adrit Roy on Kumkum, TRP Pressure and Why He Wants to Improve as an Actor
আরও উন্নতি করতে চান আদৃত

‘কুমকুম’-এর ঈশান ব্যবসায়ী পরিবারের ছেলে, ‘বাঙালি ব্যবসা বিমুখ’– এটা বিশ্বাস করেন?

সম্পূর্ণ বিশ্বাস করি না। তবে বাঙালি ব্যবসার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। আসলে আমাদের মধ্যে ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয়, ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করো। তবে হয় না বলে কিছু সত্যিই হয় না। চেষ্টা থাকলে অসম্ভবকেই সম্ভব করা যায়।

এখন অনেক অভিনেতাই অভিনয়ের পাশাপাশি নিজের স্টার্টআপ শুরু করছেন। আপনার সেরকম ইচ্ছা আছে?

না। আমার ব্যবসার দিকে কোনও মন নেই। আমি শুধু অভিনয় এবং গান-বাজনা নিয়েই থাকতে চাই।

Adrit Roy opens up about Kumkum
আদৃত রায়

অভিনেতা না হলে কোন পেশা বেছে নিতেন?

অভিনেতা না হলে ইংরেজির শিক্ষক হতাম। আমি আমার মাকে দেখেছি। আমার মা শিক্ষিকা। তাই আমার মধ্যে এই ধারণাটা ছিল। কোনও স্কুলে ইংরেজি পড়ানোর শখ আমার প্রবল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.