সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পর্দার ‘মিশকা’ অর্থাৎ পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। এই মুহূর্তে দিন গুনছেন কলে সন্তান আসার। মাঝেমধ্যেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তিনি ভাগ করে নিচ্ছেন মাতৃত্বের জার্নির নানা মুহূর্ত। অভিনয় থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি। অভিনেত্রীর চোখেমুখে প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট। তাঁর এতটুকু মন খারাপ হওয়ার সুযোগ দিচ্ছেন না কেউ।
এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অহনা ভাগ করে নিলেন তাঁর এই মাতৃত্বের জার্নিতে তাঁর মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে সেটাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিদিন অহনাকে নিয়ম করে যোগাসন করতে। সঙ্গে অস্বাস্থ্যকর খাবারকে বিদায় জানিয়ে অভিনেত্রী যে এখন স্বাস্থ্যকর নানা সবজি খাচ্ছেন ও সুস্থ জীবনযাপনের মধ্যে থাকার সবরকম চেষ্টা করছেন সেসবই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অহনা। ক্যাপশনে যা লিখেছেন তার অর্থ হল এই ‘যাত্রা শুরু হোক সুস্থতার সূত্র মেনে। আমি নিখুঁত নই কিন্তু আমি প্রস্তুত।’
View this post on InstagramAdvertisement
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। গত মার্চের শুরুর দিকে মন্দারমণিতে ছুটি কাটাতে যান অহনা ও দীপঙ্কর। সমুদ্রতটে কাটানো বেশ কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অহনা। লেখেন, অগাস্টেই আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময় আপাতত চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১