Parshuram

মানসিক নির্যাতনের জেরে ‘পরশুরাম’ ছেড়েছিল ‘লাট্টু’, এবার এই চরিত্রে কাকে দেখা যাবে?

অভিনবের পরিবারের তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে, শুটিং ফ্লোরে তার উপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ২২:৩৩

options
link
মানসিক নির্যাতনের জেরে ‘পরশুরাম’ ছেড়েছিল ‘লাট্টু’, এবার এই চরিত্রে কাকে দেখা যাবে?
'পরশুরাম' ধারাবাহিকের ঝলক। ছবি: সোশাল মিডিয়া

টিআরপি তালিকায় প্রথম থেকেই সেরার স্থান দখল করে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বোসের এই ধারাবাহিক যতই জনপ্রিয় হোক না কেন, এর ভিতরের নানা ঘটনা কিন্তু বেশ বিতর্ক তৈরি করেছে। ভাবছেন ঠিক কী ঘটেছে?

Advertisement

তাহলে বলি, এই ধারাবাহিকে তৃণা ও ইন্দ্রজিতের পুত্র সন্তান ‘লাট্টু’র ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনব বিশ্বাসকে। কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছে সে। আর সেখানেই জমেছে বিতর্কের কালো মেঘ। অভিনবের পরিবারের তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে, শুটিং ফ্লোরে তার উপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল। আর তার জেরেই নাকি সিরিয়াল ছেড়েছে ওই শিশুশিল্পী। আর তারপর থেকেই ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে না তাকে। অভিনবের পরিবারের তরফে কারও নাম না করলেও আকারে ইঙ্গিতে সেই অভিযোগের তীর কিন্তু ছিল অভিনেত্রী তৃণা সাহার দিকেই। এবার শোনা যাচ্ছে, ফের এই জনপ্রিয় ধারাবাহিকে ফিরছে ‘লাট্টু’ চরিত্রটি। তাহলে কি নতুন কোনও মুখ আসছে ধারাবাহিকে ওই চরিত্রে? এমন প্রশ্ন জেগেছিল সকলের মনেই। তবে নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে, ‘লাট্টু’ চরিত্রে অভিনবই ফিরছে ধারাবাহিকে। অন্য কেউ নয়।

Advertisement
সপরিবারে ‘পরশুরাম’ ছবি: সোশাল মিডিয়া

একইসঙ্গে প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, সোশাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল তা ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই ন, প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে সমস্ত ভুল বোঝাবুঝির অবসানও ঘটানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অভিনবের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে জানানো হয়েছিল যে শুটিং ফ্লোরে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে সে। আমার মা-বাবাও এই কারণে আমাকে নিয়ে যথেষ্ট মানসিক উদ্বেগে ভুগছিলেন। তাই আমি এই ধারাবাহিক থেকে সরে যাচ্ছি।’ এই ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছিল যে কেন এভাবে একজন শিশুশিল্পীর উপর মানসিক অত্যাচার করা হচ্ছে? এরপর প্রযোজনা সংস্থার তরফে মধ্যস্ততা করে বিষয়টি নিরসন করা হয়। এবার ফের সমস্ত জটিলতার নিরসন ঘটিয়ে ধারাবাহিকে অভিনবের প্রত্যাবর্তনের অপেক্ষা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.