সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না না, এখন আর ভুতুকে ছোট্টটি বলা চলে না। হাতে, পায়ে, বয়সে এখনও ছোট্টটি থাকলেও, ‘ভুতু’ কিন্তু কাজে কম্মে বড়দেরকে মাত দিতে পারে! দেখুন ‘ভুতু’র নতুন কাণ্ড, যা দেখলে কিনা একেবারে তাক লেগে যাবে।
কয়েক বছর আগে একটা ছানা ভূতের কাণ্ডকারখানা দেখে দর্শক একেবারে মুগ্ধ হয়েছিল। সেই ছোট্ট ভূত মানে ‘ভুতু’ ওরফে শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায় (Arshia Mukherjee)। সেই সময় টেলিভিশনের টিআরপি ধরে রাখতেন ছোট্ট হাতে। আরশিয়ার অভিনয় দেখার পর হিন্দিতেও তৈরি হয়েছিল ‘ভুতু’ ধারাবাহিক! (Bhootu)
[আরও পড়ুন: নুসরতের সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হলেন যশ, গাড়ি চালিয়ে ফিরলেন বাড়ি]
এবার সেই ভুতুই এবার করে দেখাল দারুণ এক কাণ্ড। নিজের হাতে বানিয়ে ফেলল, চিকেন বাটার মশালা ও বাটার নান! আর সেই রান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনরা একেবারে থ! অনেকেই তো বিশ্বাসই করতে পারছেন না, ছোট্ট ভুতু এটা করতে পারে।

ইনস্টাগ্রাম প্রোফাইলে চিকেন বাটার মশালা ও বাটার নানের ছবি পোস্ট করে আরশিয়া লিখলেন, আইআইএইচএম সেমিফাইনাল ছিল। আর এই সেমিফাইনালে আমি চিকেন বাটার মশালা ও বাটার নান বানিয়ে ছিলাম!

এই ছবি দেখেই নেটিজেনরা কমেন্ট বক্সে আদর পাঠিয়ে দিল ভুতুকে। নেটিজেনদের মধ্যে অনেকেই লিখলেন, কত বড় হয়ে গেল মেয়েটা। অনেকে আবার লিখলেন, দেখতে ছোট হলেও, তোমার প্রতিভা অনেক। আপাতত, অভিনয় থেকে একটু দূরেই রয়েছেন আরশিয়া। তবে মাঝে মধ্যেই নানা বিজ্ঞাপনে দেখা যায় আরশিয়া। তবে রাঁধুনে রূপে ছোট্ট ভুতুকে দেখে মুগ্ধ নেটিজেনরা।

[আরও পড়ুন: Shashi Tharoor-কে অভিনয়ের প্রস্তাব সলমনের! কংগ্রেস সাংসদের প্রতিক্রিয়া জানেন?]
সর্বশেষ খবর
-
‘সব সিদ্ধান্তই ও নিত’, চুরি বিতর্কের মধ্যেই রাম মন্দির নিয়ে কাকে নিশানা চম্পত রাইয়ের?
-
অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে AI! ‘নেট’ পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কী বলছে শিক্ষামন্ত্রক?
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা!
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!