Chhavi Mittal

ক্যানসারকে হার মানিয়েছেন, ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ছবি মিত্তল

সমস্যার কথা জানাতে গিয়ে আবেগপ্রবন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৩, ১৮:৫৮

options
link
ক্যানসারকে হার মানিয়েছেন, ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ছবি মিত্তল

সংবাদ প্রতিদিন ডিজিটাল: ক্যানসারের মতো মারণ রোগকে হার মানিয়েছেন। সেই ক্ষত নিয়েই নতুন জীবনে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল (Chhavi Mittal)। সোশ্যাল মিডিয়ায় জিম সেশনের একটি ছবি পোস্ট করে জানিয়েছেন নিজের নতুন সমস্যার কথা।

Advertisement

Chhavi-Mittal-2

Advertisement

ছবি জানান, কস্টোকনড্রাইটিস হয়েছে তাঁর। কী এই অসুখ? বক্ষাস্থিতে আঘাত। কী কারণে এই সমস্যা তা জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, “হয়তো ক্যানসার চিকিৎসার রেডিয়েশনের জেরে এমনটা হয়েছে অথবা অস্টিওপেনিয়ার (বোন মিনারেল ডেনসিটি) জন্য নেওয়া ইঞ্জেকশন। কিংবা খুব বেশি সর্দি-কাশির পরিণাম এই নতুন অসুখ।”

Advertisement

[আরও পড়ুন: এক হাতেই ২২ গজের দুরন্ত ঘূর্ণি, গুরু-শিষ্যা হয়ে ‘ঘুমর’-এর ট্রেলারে চমক অভিষেক-সায়ামির]

জানা যাচ্ছে, সব বয়সের মানুষদেরই এই রোগ হতে পারে। তবে চল্লিশ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের এই সমস্যা হওয়ার প্রবনতা বেশি। কস্টোকনড্রাইটিস প্রবল প্রদাহ এবং যন্ত্রণা হতে পারে। ছবি জানিয়েছেন, জোরে নিঃশ্বাস নিতে গেলে বা হাসতে গেলেও তাঁর ব্যথা হচ্ছে। উঠতে, বসতে, শুতে ব্যথা অনুভব করছেন ৪২ বছরের অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)

তবে এতে হার মানতে রাজি নন ছবি। অভিনেত্রী লেখেন, “না, আমি সবসময় পজিটিভ থাকতে পারি না, কখনও সখনও নেগেটিভও হয়ে যাই। তাই, বুকে বিশ্বাস নিয়ে আমি জিমে (যেখানে আমি ভাল থাকি) চলে এসেছি। কেন জানেন? আমরা সবাই পড়ে যায়, কিন্তু আবার তো উঠে দাঁড়াই তাই না? আমি তো তাই করি! যাঁরা শুনতে চান তাঁদের বলি…জানি আপনাদের সমস্যা হয়তো কোনও না কোনওভাবে আমার থেকে আলাদা… কিন্তু আপনি একা নন আর এই সময়টাও পার হয়ে যাবে। “

[আরও পড়ুন: ‘পল পল দিলকে পাস’ থেকে ‘ড্রিমগার্ল’, গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.