সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওতে ধর্ম বেছে জঙ্গিরা হামলা চালায়। প্রাণ হারান ২৬ জন। নৃশংস হামলার প্রতিবাদে সরব হয়েছিলেন বি-টাউনের প্রায় সকলেই। নৃশংস এই ঘটনার কথা ভেবে রাতে ঘুমোতে পারছেন না বলেই দাবি করেছিলেন ভারতী সিং। জঙ্গি হামলার পালটা অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। তবে তারই মাঝে থাইল্যান্ডে ভারতী সিং। দেশের অশান্ত পরিস্থিতিতে থাইল্যান্ডে কেন? এই প্রশ্ন তুলে যেন রে রে করে ভারতীর দিকে তেড়ে যান নেটিজেনদের একাংশ। কমেডিয়ানের দিকে সোশাল মিডিয়ায় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অবশেষে নীরবতা ভাঙলেন ভারতী। ভ্লগে সমালোচনার জবাব দিলেন তিনি।
ভারতী বলেন, “আমার শহর, দেশে অশান্তির আবহ। কিন্তু আমার পরিবার নিরাপদেই রয়েছে। আমার সরকার এবং দেশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। ভারত খুবই শক্তিশালী দেশ। কেউ তার কোনও ক্ষতি করতে পারবে না। যখন আমি আপনাদের মন্তব্য পড়ি, আমি রেগে যাই না। আমার মনে হয় আপনারা খুবই নিরীহ।” ভারতীর দাবি, তিনি থাইল্যান্ডে ছুটি কাটাতে যাননি। কর্মসূত্রে গিয়েছিলেন। তিনি বলেন, “থাইল্যান্ডে ১০ দিনের শুটিং ছিল। যা কমপক্ষে ৩-৪ মাস আগে স্থির হয়েছিল। আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে শুটিং বাতিল পেশাদারিত্বের প্রমাণ নয়।”
ঠিক কোন কোন বাক্যবাণ তাঁর দিকে ধেয়ে এসেছে, সেকথা ভেবে ভ্লগের একেবারে শেষে আবেগতাড়িত হয়ে পড়েন ভারতী। বলেন, “আমি নানা কঠিন কথা শুনে ভেঙে পড়েছিলাম। কান্নাকাটিও করেছি। কারণ, আপনারা আমাদের পরিবার। তাই আমি আপনাদের মন্তব্যকে অবজ্ঞা করতে পারি না। কিন্তু আরও একবার বলতে চাই, আমি আমার দেশ এবং সরকারের প্রতি বিশ্বাস করি। আর আমার পরিবার সব পরিস্থিতিতে আমার পাশে আছে। যেকোনও কঠিন পরিস্থিতিতে ওঁরা আমাকে আমার কাজে উৎসাহ দেয়।” ভ্লগের একেবারে শেষে যদিও হাসিমুখেই দেখা যায় ভারতীকে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে