Kangana Ranaut about Tunisha

খুন করা হয়েছে তুনিশাকে! বিস্ফোরক কঙ্গনা, মোদির কাছে বিশেষ আরজি অভিনেত্রীর

প্রধানমন্ত্রীকে ট্যাগ করেই ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৩, ২০:০৬

options
link
খুন করা হয়েছে তুনিশাকে! বিস্ফোরক কঙ্গনা, মোদির কাছে বিশেষ আরজি অভিনেত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুনিশা কাণ্ডে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আত্মহত্যা নয় খুনের ঘটনা এটি, এমনই মত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী। পাশাপাশি পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)কাছে তিনি বহুগামিতা রোখার জন্য কড়া আইন আনার অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement

Kangana-Tunisha-1

Advertisement

‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানকে। তুনিশার মৃত্যুর পরই সিজানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখন বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তুনিশার মৃত্যু নিয়ে কঙ্গনা নিজের মতামত ব্যক্ত করেন।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের পদযাত্রায় যোগ দেবেন? আমন্ত্রণপত্র পেয়ে উত্তর দিলেন বাদশা মৈত্র ও শ্রীলেখা মিত্র]

প্রেমে প্রতারিত হলে কোনও মেয়ের মনের অবস্থা কী হতে পারে, সেকথা নিজের লেখায় জানিয়েছেন কঙ্গনা। যেন তুনিশার মৃত্যু তাঁর অতীতের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। অভিনেত্রী জানান, কেউ যদি জানতে পারেন তাঁর কাছের মানুষটি ভালবাসার নামে প্রতারণা করছে আর তাঁর শরীর ও মনকে ব্যবহার করছে, তাহলে মন ভেঙে যায়। জীবনের কোনও মূল্য তাঁর কাছে থাকে না। তাই তুনিশার মৃত্যু একটি খুনের ঘটনা, এমনই মত কঙ্গনার।

Kangana-Insta-Story

কঙ্গনা জানান, বহুগামিতা বা একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত। দেশের মেয়েদের রক্ষা করা সরকারের কর্তব্য বলে মনে করেন অভিনেত্রী। সেই কারণেই প্রধানমন্ত্রীর কাছে বহুগামিতার রোখার আইন আনার আরজি জানান। অ্যাসিড অ্যাটাক বা দেহ খণ্ড করার মতো ঘটনা ঘটলে অবিলম্বে ফাঁসির সাজা ঘোষণা করা হোক, এমনই দাবি জানিয়েছেন কঙ্গনা।

[আরও পড়ুন: মুসলিম বলে হেনস্তা? তুনিশা শর্মার মৃত্যুরহস্য নিয়ে প্রশ্ন ধৃত সিজানের বোনের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.