Sreeparna Roy

‘মুকুট’ ছাড়ার পরই সুখবর! চলতি বছরেই বিয়ে করছেন শ্রীপর্ণা?

কাকে মন দিলেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৩, ১৯:১৭

options
link
‘মুকুট’ ছাড়ার পরই সুখবর! চলতি বছরেই বিয়ে করছেন শ্রীপর্ণা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ধারাবাহিক ‘মুকুট’ ছাড়েন শ্রীপর্ণা রায় (Sreeparna Roy)। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে জানান, পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত। এবার শোনা যাচ্ছে অন্য খবর, আর তা হচ্ছে সুখবর। চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের অভিনেত্রী।

Advertisement

Sriparna Roy

Advertisement

‘নেতাজি’ সিরিয়ালে বিভাবতী হয়েছিলেন শ্রীপর্ণা, ‘কড়ি খেলা’য় তিনি আবার ছিলেন পারমিতা। ‘মুকুট’ সিরিয়ালে পার্শ্ব-চরিত্র দোল হিসেবেই যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু যেই যাত্রা সম্পূর্ণ করতে পারেননি। কারণ, কোনও ইগো বা মুখ্য চরিত্রের চাহিদা নয়, সময়ের সমস্যা। বাড়িতে বয়স্ক বাবা একা থাকেন, তাঁর শরীর সবসময় ভাল থাকে না। এমন পরস্থিতিতে শ্রীপর্ণার পক্ষে রোজ ভোরের কলটাইম কিংবা রাত করে বাড়ি ফেরা সম্ভব হয় না। তাই ধারাবাহিকের কাজ ছেড়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: বাড়ি হাতাতে ছেলে-বউমার লাগাতার অত্যাচার, মারধর! পুলিশের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেত্রী]

এবার শ্রীপর্ণার বিয়ের খবর শোনা যাচ্ছে। কাকে মন দিলেন অভিনেত্রী? রটনা, শ্রীপর্ণার মনের মানুষ একজন চিকিৎসক। তবে এ বিষয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সে যাই হোক, প্রিয় অভিনেত্রী সাতপাকে ধরা দিলে অনুরাগীরা খুশিই হবেন।

Sreeparna Roy 1

এদিকে টেলিভিশনে ফিরছেন শ্রীপর্ণা। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তাহলে কি খড়ির চরিত্রে কামব্যাক করছেন অভিনেত্রী। না, খবর তেমন নয়। জানা যাচ্ছে, তাঁর চরিত্রের নাম রুক্মিণী। আর তার সঙ্গে খড়ি চরিত্রের কোনও মিল নেই। একেবারে আলাদাভাবেই নাকি চরিত্রটি ভাবা হয়েছে।

[আরও পড়ুন: সাবাকে ‘ধোঁকা’! প্রকাশ্যে প্রেম প্রস্তাব পেতেই পাল্টি হৃতিকের, বলছেন ‘আমি তো সিঙ্গল’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.