‘প্রিন্স অফ ক্যালকাটা’র উত্তরসূরী হিসেবে ইতিমধ্যেই ‘দাদাগিরি’র মঞ্চ মাতাচ্ছেন দেব। টলিউড সুপারস্টারের সঞ্চালনায় এহেন নন-ফিকশন শোয়ে নিত্যনতুন সারপ্রাইজ থাকছে দর্শকের জন্য। আসরে তারকা অতিথিদের উপস্থিতি যে উপরিপাওনা, তা বলাই বাহুল্য। এবার ‘দাদাগিরি’র মঞ্চে মেগা রাজনৈতিক ড্রামা! কীরকম?
আরও পড়ুন:
দিন কয়েক আগে এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় একে-অপরের উদ্দেশে ‘রসিক গুগলি’ ছুড়ে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। সেই ভিডিও নেটপাড়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিল। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে বিরোধীদের ধরাশায়ী করতে কুণাল ঘোষও কম যান না!
টালিগঞ্জ স্টুডিওপাড়ার অন্দরে ফিসফাস, দেব সঞ্চালিত ‘দাদাগিরি’র মঞ্চে নাকি এবার হাজির হতে চলেছেন বাংলার তিন দাপুটে বিধায়ক- সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্র। অতঃপর বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে ‘দাদাগিরি’ জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার! তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। গুঞ্জনের পালে হাওয়া লাগতেই প্রশ্ন উঠেছে, তিন দাপুটে বিধায়ককে সামলাতে পারবেন তো ‘নতুন দাদা’ দেব?

দিন কয়েক আগে এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় একে-অপরের উদ্দেশে ‘রসিক গুগলি’ ছুড়ে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। সেই ভিডিও নেটপাড়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিল। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে বিরোধীদের ধরাশায়ী করতে কুণাল ঘোষও কম যান না! সেই প্রেক্ষিতেই কৌতূহল, রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষ এই ত্রিমূর্তি যখন ‘দাদাগিরি’র মঞ্চে মুখোমুখি হবেন, তখন সেখানে কেমন তুলকালাম কাণ্ড বাঁধবে? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সেটে। এই বিশেষ পর্বে শুধুমাত্র বিনোদন নয়, কার্গিল থেকে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার সাহস, আত্মত্যাগ এবং বীরত্বের নানা কাহিনি উঠে আসবে
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি