Srijla Guha

পাশে পড়ে খালি মদের বোতল, বিনা পোশাকেই ছবি পোস্ট ‘মন ফাগুন’-এর পিহুর!

অভিনেত্রীর বোল্ড লুক দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের? দেখুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৩, ১২:৪৯

options
link
পাশে পড়ে খালি মদের বোতল, বিনা পোশাকেই ছবি পোস্ট ‘মন ফাগুন’-এর পিহুর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ (Srijla Guha) সোশ্যাল মিডিয়ায় হলেন বম্বশেল। খালি মদের বোতল পাশে রেখেই পোস্ট করলেন ছবি। শরীরে ঢাকা শুধুমাত্র একটি চাদরে। অভিনেত্রীর এই রূপের আগুনেই পুড়ছে নেটপাড়া।

Advertisement

ছবি: নীলোৎপল দাস

Advertisement

জানা গিয়েছে, ওড়িয়া সিনেমার মাধ্যমে সৃজলার অভিনয় সফর শুরু। তারপর রোহন ভট্টাচার্যর বিপরীতে ‘জামাই বরণ’ সিনেমায় দেখা যায় তাঁকে। রোহনের সঙ্গে সৃজলার প্রেমের খবরও শোনা যায়। এখন নাকি দু’জনের পথ আলাদা। সে যাই হোক, ২০২১ সালে ‘মন ফাগুন’ সিরিয়ালে প্রিয়দর্শিনী ওরফে পিউর চরিত্রে অভিনয় শুরু করেন সৃজলা। বিপরীতে ছিলেন ছোটপর্দায় হ্যান্ডসাম হাঙ্ক শন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: কেন ‘আদিপুরুষ’-এর প্রচারে নেই ‘লঙ্কেশ’ সইফ? উত্তর খুঁজলেন নেটিজেনরা]

২০২২ সালের ২১ আগস্ট শেষ হয় ‘মন ফাগুন’। তবে দর্শকদের মনে এখনও সৃজলা ‘পিহু’ স্মৃতি রয়েছে গিয়েছে। অবশ্য সৃজলার চোখ এখন ভবিষ্যতের দিকেই। নিজের ওয়ার্কশপ করছেন, আবার সোশ্যাল মিডিয়ায় এমনই বিন্দাস ছবি আপলোড করছেন। “আমি হয়তো একটা উদ্ভট জগতে রয়েছে তবে আমার মধ্যে এর থেকে বেশি খেপামি রয়েছে”, এই ক্যাপশন দিয়েই ছবিটি আপলোড করেছেন সৃজলা। 

Srijla-Guha-post-reaction

টেলি দুনিয়ার ‘পিহু’র এই আগুনে রূপ অনেকেরই পছন্দ হয়েছে। তবে কয়েকজন আবার নায়িকার নিন্দাও করেছেন। কেউ লিখেছেন, ‘বিষাক্ত’, কেউ আবার লিখেছেন, “প্রতিভা, অভিনয় দক্ষতা কিছু নেই শুধু শরীর দেখিয়ে লাইম লাইটে থাকার চেষ্টা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💲®️❗🎷🛴🅰️ (@srijlaguha)

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হার, সব দোষ আম্পায়ারের! মুখ বেঁকিয়ে খোঁচা শ্রদ্ধার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.