সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের চাপ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এতটুকু বাধা হতে পারেনি ছোটপর্দার ঐশানীর কাছে। সিরিয়ালের কাজ সামলেও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফল করেছেন ‘পূবের ময়না’ খ্যাত ‘ময়না’ ওরফে ঐশানী দে। ৯২ শতাংশ নম্বর পেয়েছেন ঐশানী। পরীক্ষার আগে তো বটেই, পরীক্ষা চলাকালীন ১৪ ঘণ্টার শুটিংয়ের শিডিউল সেরে পরীক্ষা দিয়েছেন অভিনেত্রী। পরীক্ষা দিয়ে শুটিং সেরে বাড়ি ফিরে দু-এক ঘণ্টা পড়াশোনার সময় পেতেন। তাঁর এই ফলাফলে খুশি পরিবারও। ৬০০-র মধ্যে ঐশানীর প্রাপ্ত নম্বর ৫৩০।
পেন্টিং, পলিটিক্যাল সায়েন্স ও মাস মিডিয়া- এই তিন বিষয়ের প্রতিটিতেই প্রায় ১০০-র কাছাকাছি নম্বর পেয়েছেন ঐশানী। অভিনয়ের পাশাপাশি আঁকার প্রতিও রয়েছে তাঁর বেশ আগ্রহ। পেন্টিংয়ে খুবই ভালো নম্বর পেয়েছে ছোটপর্দার ‘ময়না’।
অনেক ছোট বয়স থেকেই টেলিভিশনের পর্দায় ঐশানীকে দেখছেন দর্শক। তবে অভিনয়ের পাশাপাশি সমান মনোযোগ যে তাঁর পড়াশোনাতেও তাতে কোনও সন্দেহ নেই। আসলে একপ্রকার জেদ ছিল যেন তাঁর। যাঁরা মনে করেন অভিনয়, ১৪ ঘণ্টার শুটিং সামলে পরীক্ষায় ভালো ফল করা যায় না, তাঁদেরকেই ঐশানী প্রমাণ করে দিতে চেয়েছিলেন, সবটাই করা যায় মন থেকে চাইলে।
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফলের পর আগামীতে কি ইচ্ছা ঐশানীর? জানা যাচ্ছে একইরকম ভাবে পড়াশোনা ও অভিনয় চালিয়ে যেতে চান তিনি। যদিও এখনও কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিডিয়া ফিল্ম স্টাডিজ অথবা ভাষাতত্ত্ব নিয়ে পড়ার কথা ভাবছেন ঐশানী। পলিটিক্যাল সায়েন্সে ভালো ফল করায় সেই বিষয় নিয়েও পড়ার কথা ভাবতে পারেন। তবে এবার ধারাবাহিক নয়, বরং ছবি বা সিরিজে কাজ করারই ইচ্ছা তাঁর। কারণ পড়াশোনার চাপ যেহেতু এবার একটু বাড়বে, তাই সবটাই তাল মিলিয়ে চলতে চান অভিনেত্রী।
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?