Ram Ekta

এক দশকের তিক্ততা ভুলে ‘রিইউনিয়ন’! ভরা মঞ্চে একতাকে জাপটে চুমু রামের

Ram Kapoor Kissed Ekta Kapoor: অতীতের মনোমালিন্য ভুলে ভরা মঞ্চে একতাকে জড়িয়ে রামের চুম্বন! সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত, উৎফুল্ল ভক্তকুল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৭:৫৮

options
link
এক দশকের তিক্ততা ভুলে ‘রিইউনিয়ন’! ভরা মঞ্চে একতাকে জাপটে চুমু রামের
ভরা মঞ্চে একতাকে জাপটে চুমু রামের

এক দশকেরও বেশি সময় পরস্পরের মুখদর্শন করেননি। একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ঘিরে পরিচালক-অভিনেতার মনোমালিন্য বিরাট আকার ধারণ করেছিল। একসময় মায়ানগরীর সেলেব পাড়ার চর্চিত টপিকে পরিণত হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পুরনো বিতর্ক ভুলে তাঁদের ‘রিইউনিয়ন’-এ ফিরল ‘কাহানি ঘর ঘর কী’, ‘বড়ে আচ্ছে লাগতে হে’-এর মতো সেই হিন্দি ধারাবাহিকের সোনালি দিনের স্মৃতি! হ্যাঁ, রাম কাপুর ও একতা কাপুরের কথাই বলছি।

Advertisement

‘বড়ে আচ্ছে লাগতে হে’ ধারাবাহিকে সাক্ষী তনওয়ারের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। রাম কাপুর প্রকাশ্যে একতাকে বিঁধলেও নাম না করে রামকেও খোঁচা দেওয়ার অভিযোগ উঠেছিল জিতেন্দ্রকন্যার বিরুদ্ধে। অতীতের মনোমালিন্য ভুলে ভরা মঞ্চে একতাকে জড়িয়ে রামের চুম্বন! সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত। এক সময় রাম-একতা জুটি হিন্দি মেগার দর্শককে বেশ কয়েকটি সুপারহিট সিরিয়াল উপহার দিয়েছে। তাঁদের সম্পর্কের তিক্ততায় মন ভেঙেছিল জুটির ভক্তদের। কিন্তু, এই ভিডিও দেখে অনুমান দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি কাপুরদ্বয়!

Advertisement
Ram Kapoor and Ekta Kapoor end a decade-long feud with an emotional reunion
মনোমালিন্য ভুলে ফের কাছাকাছি!

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে চলেছে একতা কাপুরের নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’। তারই উদ্বোধনী অনুষ্ঠানে পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করেন এবং একতাকে প্রকাশ্যে জাপটে চুমু খান অভিনেতা রাম কাপুর। যা দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। সেলেবদের ভাইরাল হওয়া অনেক মুহূর্তে ব্যাঙ্গাত্মক বা নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। কিন্তু, রাম কাপুর ও একতা কাপুরের পুরর্মিলনে উৎফুল্ল অনুরাগীরা। সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলেই আশাবাদী তাঁরা। এবার একতা প্রযোজিত রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে দেখা যাবে অভিনেতা রাম কাপুরকে। 

Advertisement
Ram Kapoor Kissed Ekta Kapoor
পুনর্মিলন

কীভাবে বিতর্কের সূত্রপাত? রাম কাপুর ‘বড়ে আচ্ছে লাগতে হে’-এর একটি দৃশ্য নিয়ে প্রকাশ্যে একতাকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁর কথায়, প্রযোজকের কথা অনুযায়ী সেই ঘনিষ্ঠ দৃশ্যে শুট করতে হয়েছিল। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কিছুদিন পর একতা কাপুর সোশাল মিডিয়ায় ‘অপেশাদার অভিনেতা’ নিয়ে একটি রহস্যময় পোস্ট করেন। কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করেছিলেন পোস্টটি রামের উদ্দেশেই করেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অভিনেতার স্ত্রী প্রকাশ্যে স্বামীর সমর্থনে কথা বললে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অতঃপর একতা পালটা পোস্টে দাবি করেন রাম কাপুরের উদ্দেশে কোনও পোস্ট শেয়ার করেননি। তবে বিতর্কের মাঝেও রাম কাপুর বরাবরই একতা কাপুরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তাঁর কেরিয়ারে অনবদ্য অবদানের কথাও বলেছেন। উল্লেখ্য, ‘লক আপ’-এ যখন প্রতিযোগীরা গারদে ঢুকবেন সেই মুহূর্তে মনের দ্বার উন্মুক্ত করলেন রাম-একতা! এ কথা বললে অত্যুক্তি হবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.