সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এপ্রিল মাসে ‘বুলেট সরোজিনী’তে মহাচমক দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সবে ‘রাগিনী চ্যাটার্জি’ হিসেবে পথ চলা শুরু করেছিলেন। কিন্তু একমাসও পেরনোর আগেই সিরিয়াল থেকে বেরনোর ঘোষণা করেন অভিনেত্রী। এবার ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন কাঞ্চনপত্নী (Sreemoyee Chattoraj)।
কানাঘুষো, ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে এক বিশেষ চরিত্রে ধরা দেবেন শ্রীময়ী চট্টরাজ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই জানা গিয়েছে যে, এই সিরিয়ালের হাত ধরেই ‘গাঁটছড়া’ জুটি গৌরব-শোলাঙ্কি ফিরতে চলেছেন। এবার সংশ্লিষ্ট ধারাবাহিকে শ্রীময়ীর যোগ দেওয়ার খবর শোনা গেল। যদিও অভিনেত্রী এখনও পর্যন্ত এপ্রসঙ্গে কিছু জানাননি। কিংবা কোন চরিত্রে ধরা দেবেন তিনি? সেই উত্তরও অধরা। তবে ‘বুলেট সরোজিনী’র পর শ্রীময়ীর ছোটপর্দায় প্রত্যাবর্তনের দিকে নজর থাকবে।
উল্লেখ্য, এই ধারাবাহিকে শোলাঙ্কির চরিত্রের নাম ‘এলা’। গৌরবের চরিত্রের নাম ‘গোরা’। দু’জন দুই মেরুর মানুষ। হাসিখুশি স্বভাবের মেয়ে এলা, ভালোবাসে ভালোবাসতে। অন্যদিকে গোরা আবার একেবারেই ভালোবাসায় বিশ্বাসী নয়। কঠিন মোড়কে ঢেকে রাখে নিজেকে। এই দুই মেরুতে থাকা দু’টি মানুষের কাছে আসার গল্পই বলবে নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’। সেখানে শ্রীময়ীকে কেমন চরিত্রে পাওয়া যাবে? নজর থাকবে সেদিকে।
প্রসঙ্গত, গৌরব-শোলাঙ্কির নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’ আগামী ১ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে টেলিভিশনের পর্দায়। অনেক দিন আগেই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে তখন থেকেই সকলের মনে প্রশ্ন ছিল যে, কবে এই জুটি পর্দায় আসবে? কবে থেকে হবে তাঁদের ধারাবাহিকের সম্প্রচার? এবার যাবতীয় প্রশ্নের উত্তর মিলল। নতুন বছরে রাত সাড়ে ন’টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘মিলন হবে কতদিনে’। অন্যদিকে এই ধারাবাহিক শুরুর সঙ্গে সঙ্গে পর্দায় জার্নি শেষ হবে ‘অনুরাগের ছোয়া’র।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী