সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee)। আচমকা হৃদরোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকার মা। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। ফেসবুকে এই খবর জানিয়েছে সুদীপা। মায়ের জন্য প্রার্থনা করার আরজি জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেও বিশ্ব মাতৃদিবসে মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন সুদীপা। মায়ের ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছিলেন, “জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’। জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়, তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মায়ের মুখে দেখতে পাওয়া হাসি। তাই, যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়, তাতে ক্ষতি কি? আমার মা- আমার দেখা, পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবো না কেউ। তাই, তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাকো মা।”
[আরও পড়ুন: ]
কিন্তু অভিনেত্রীর এই কামনার দু’দিন পরই হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা। শোনা গিয়েছে, বিপদ বুঝে অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা করেননি সুদীপা। নিজের গাড়িতেই হাসপাতালে নিয়ে যান মাকে। আপাতত সিসিউতে তাঁর চিকিৎসা করছে।
“প্লিজ মায়ের জন্য প্রার্থনা করুন”, ফেসবুকে লিখেছিলেন সুদীপা। অনেকেই তারকার মায়ের জন্য চিন্তা প্রকাশ করেছেন। তাঁর দ্রুত আরোগ কামনাও করেছেন।
[আরও পড়ুন: ‘কোনও আইন ভাঙিনি…’, হেলমেট ছাড়া বাইকে চড়ার আসল কারণ জানালেন অমিতাভ]
সর্বশেষ খবর
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের