লিভ-ইন পার্টনারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এই জনপ্রিয় অভিনেতা

গ্ল্যামার দুনিয়ার এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৬:৫৩

options
link
লিভ-ইন পার্টনারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এই জনপ্রিয় অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার বড় তারকা পীযূষ সহদেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন তাঁরই লিভ-ইন পার্টনার। রিল নয়, ঘটনা রিয়াল লাইফের। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গত দু’মাস ধরে ২৩ বছরের ফ্যাশন ডিজাইনারের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পীযূষ। ‘দেবো কে দেব…মহাদেব’, ‘বেহাদ’ টিভি সিরিয়ালগুলির জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। নির্যাতিতার অভিযোগ, মডেলিং এবং অভিনয়ে পীযূষ তাঁকে সাহায্য করবেন বলে তাঁর বিশ্বাস অর্জন করেন। আর তারপরই সাহায্য করার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে গত ২০ নভেম্বরই থানায় অভিযোগ দায়ের করেন ওই ফ্যাশন ডিজাইনার। যুবতীর অভিযোগের ভিত্তিতে দু’দিন পর অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তারির পর আন্ধেরি মেট্রোপলিটন দায়রা আদালতে পেশ করা হয় তাঁকে। ভারসোভা থানার তদন্তকারী আধিকারিক কিরণ কমলে জানান, আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। ২৭ নভেম্বরের পর আদালতে পরবর্তী শুনানি হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সরকারি উদাসীনতাই ‘পদ্মাবতী’ বিতর্কের নেপথ্যে, সরব আলিয়া]

গ্ল্যামার দুনিয়ার এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। চূড়ান্ত হতাশ তাঁর ফ্যানরাও। ভাইয়ের উপর ওঠা এমন অভিযোগের কথা শুনে হতবাক দিদি মেহের ভিজ। যাঁকে সিক্রেট সুপারস্টার ছবিতে জায়রা ওয়াসিমের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল। তিনি বলছেন, “কখন এসব ঘটনা ঘটেছে কিছু জানিই না। বিয়ের পর থেকে আর সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই। যেটুকু খবর পাই সবই বাবার মাধ্যমে।” সম্প্রতি স্ত্রী আকাঙ্খা রাউতের সঙ্গে পীযুষের বিবাহবিচ্ছেদের কথা শিরোনামে উঠে এসেছিল। জানা গিয়েছিল, ‘বেহাদ’ সিরিয়ালের সেটেই এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটে। সোনি চ্যানেলের এই সিরিয়ালে একজন ভিলেনের ভূমিকাতেই অভিনয় করতে দেখা যায় পীযূষকে। এবার রিয়sল লাইফেও ধর্ষণের মতো ঘৃণ্য অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

[নয়া বিতর্কে ‘পদ্মাবতী’, ছবি মুক্তির প্রতিবাদে নাহারগড় দুর্গে ঝুলন্ত দেহ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.