সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পা ছড়াও, সেক্স কর’, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-কে নাকি শুটিং-এর সময় এই ভাষাতেই অভিনেতা নওয়াজউদ্দিনের উপর শোওয়ার নির্দেশ দিয়েছিলেন ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির পরিচালক কুষাণ নন্দী! এই অভিযোগই করেছিলেন নায়িকা৷ আর তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল বলিউডে৷
কিন্তু গোটা ঘটনা নিয়ে মুখ খোলেননি ছবির অভিনেতা নওয়াজ৷ কিন্তু এতদিন পর যখন তিনি মুখ খুললেন তখন তিনি মোটেও চিত্রাঙ্গদার এহেন অপবাদকে সমর্থন করলেন না৷ বরং উনি যা বললেন তাতে চিত্রাঙ্গদা’র ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে৷
গোটা ঘটনাটি নিয়ে নওয়াজকে প্রশ্ন করা হলে তিনি জানান, “যাঁরা কুষাণকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা জানেন উনি খুবই শান্ত এবং ভদ্র৷ তাঁর পক্ষে এমন কথা বলা সম্ভব নয়৷ আর যেই বিতর্ক নিয়ে কথা হচ্ছে, তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি শুটিং চলাকালীন৷”
নওয়াজের এহেন প্রতিক্রিয়া কিন্তু চিত্রাঙ্গদার বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলে দিল!
কারণ কুষাণ যদি শুটিং ফ্লোরে এমন ভাষার প্রয়োগ করে থাকেন তবে সেখানে উপস্থিত প্রত্যেকেরই ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার কথা৷ কিন্তু নওয়াজ যা বললেন, তা চিত্রাঙ্গদার অভিযোগকেই একপ্রকার মিথ্যে প্রমাণ করে৷
পুরো ঘটনাটি নিয়ে কুষাণ নিজেও নওয়াজের সুরেই সুর মিলিয়েছেন৷ নিজের ব্যবহার সম্পর্কে চিত্রাঙ্গদার দাবিকে অস্বীকার করে তিনি বলেন, “যিনি যেমন ভাবেন, তিনি তেমনভাবেই বলেন৷”
বর্তমানে, পুনরায় চালু হয়েছে ‘বাবুমশাই বন্দুকবাজ’ এর শুটিং৷ চিত্রাঙ্গদা ছবি ছেড়ে বেরিয়ে আসার পর রিচা চাড্ডা তাঁর পরিবর্তে অভিনয় করার প্রস্তাবটি গ্রহণ করেছেন৷ নওয়াজের বিপরীতে এবার তাঁকেই অভিনয় করতে দেখা যাবে৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী