‘ব্রেকআপ সং’-র তালে পা মিলিয়েছেন এই তরুণী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়িয়েছে এই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৭, ১২:২৪

options
link
‘ব্রেকআপ সং’-র তালে পা মিলিয়েছেন এই তরুণী, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির কল্যাণে দুনিয়া এখন হাতের মুঠোয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্হুতে আপনি পৌঁছে যেতে পারেন লক্ষ লক্ষ মানুষের কাছে। শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, নিজের প্রতিভা দেখানোর মঞ্চ হিসেবেও ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই নিজেদের নানা কীর্তি ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যাচ্ছে। বস্তুত, সেন্সর বোর্ডকে এড়ানোর জন্য ইউটিউবে মুক্তি পাচ্ছে সিনেমাও। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে ইতিমধ্যেই ভিডিও দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ।

Advertisement

[শিশুদের নিয়ে রিয়ালিটি শো বন্ধ হোক, দাবি পরিচালকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’। সেই ছবির একটি জনপ্রিয় গান ‘ব্রেকআপ সং’। সিনেমায় এই গানের মাধ্যমে ‘ব্রেকআপ’-র আনন্দে মেতে উঠতে দেখা যায় সিনেমার নায়ক রণবীর কাপুর ও  নায়িকা অনুষ্কা শর্মাকে। ঘরোয়া অনুষ্ঠানে বা পার্টিতে এই জনপ্রিয় গানের সঙ্গে হয়ত অনেকে নেচেছেন। কিন্তু, দিল্লির বাসিন্দা ভিনিসা শর্মা নামে এক তরুণী  এই  ‘ব্রেকআপ সং’-এর শুধু নাচেনইনি, নিজের নাচের সেই ভিডিও ইউটিউবে পোস্টও করে দিয়েছেন। ভিনিসার নাচের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। টিউটিউবে ইতিমধ্যেই প্রায় এক লক্ষর বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

Advertisement

দেখুন সেই ভিডিও-

[এক মুখ দাঁড়ি-গোঁফ, চিনতে পারছেন এই তারকাকে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.