সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানে হেনস্তার শিকার হলেন অভিনেত্রী টিনা দত্ত৷ মাঝ আকাশে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ টিনার৷ এমনকী, বিমানকর্মীদেরও নাকি অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷
কালার্স চ্যানেলের সিরিয়াল ‘উত্তরণ’-এ অভিনয়ের সুবাদে টেলিভিশনের দর্শকদের কাছে চেনামুখ টিনা৷ শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী জানান, জেট ওয়ারওয়েজের 9W 7001 বিমানে করে মুম্বই থেকে রাজকোট একটি শো করতে যাচ্ছিলেন তিনি৷ মাঝ আকাশে তিনি বুঝতে পারেন পাশের যাত্রী অভব্য আচরণ করতে শুরু করেছেন৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন টিনা৷ যাত্রীটিও ক্ষমা চাইতে বাধ্য হয়৷ তবে টিনা সেখানেই বিষয়টি ছাড়তে রাজি ছিলেন না৷ বিমানের কর্মীদের তিনি এই বিষয়ে অভিযোগ জানান৷ কিন্তু, বিমানকর্মীরা তাঁকে বিষয়টি সেখানেই শেষ করার পরামর্শ দেন বলে অভিযোগ৷ পরে অভিযুক্ত ব্যক্তির আসন পরিবর্তন করে দেওয়ার কথাও নাকি বলা হয়৷
কিন্তু টিনার প্রশ্ন, এতেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? বিমানের একটি পরিবার ছাড়া আর কেউ প্রতিবাদ জানাননি৷ নিজেদের পরিবারের সদস্যের ক্ষেত্রেও কি তাঁরা এমনটাই করতেন?
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?