Rishi Kapoor

ব্যবহার করা যাবে না ঋষি কাপুরের নাম, অভিনেতার মরণোত্তর অপব্যবহার রুখতে উদ্যোগী পরিবার

আগামীতে ঋষি কাপুরের নাম, ছবি যদি কেউ ব্যবহার করে তাহলে তাঁদের কাপুর পরিবারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৭:৩৮

options
link
ব্যবহার করা যাবে না ঋষি কাপুরের নাম, অভিনেতার মরণোত্তর অপব্যবহার রুখতে উদ্যোগী পরিবার
অভিনেতা ঋষি কাপুর, ছবি: সোশাল মিডিয়া।

ব্যাক্তি সুরক্ষা রক্ষার্থে একে একে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের বহু তারকা। এবার সেই পথে হাঁটল কাপুর পরিবারও। উদ্দেশ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের মরণোত্তর ব্যাক্তি সুরক্ষা রক্ষা। অভিনেতার মরণোত্তর অপব্যবহার রুখতেই এই উদ্যোগ পরিবারের। 

Advertisement

এই পদক্ষেপের এক এবং একমাত্র কারণ ঋষি কাপুরের পরিচয় যাতে কোনওভাবে বাণিজ্যিক প্রচার, বিজ্ঞাপন ও কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনা অনুমতিতে ব্যাবহার না হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কাপুর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে ঋষি কাপুরের নাম, ছবি যদি কেউ ব্যবহার করে তাহলে তাঁদের কাপুর পরিবারের কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রয়াত অভিনেতার নাম বা ছবি যাতে ভুল ভাবে ব্যবহার না হয় এই জন্যই এই উদ্যোগ নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিভিন্ন বাণিজ্যিক প্রচারে বৈদ্যুতিন মাধ্যমে তারকাদের মুখই হয়ে ওঠে প্রথম ভরসা। কারও কণ্ঠস্বর, কারও ছবি, কারও আবার নাম ব্যবহার করে চলে দেদার প্রচার। যা তাঁদের কাছে পৌছয় অনেক পরে। এই বিষয়ে রাশ টানতে উদ্যোগী হয়েছেন বলিপাড়ার বহু তারকা থেকে ক্রীড়াদুনিয়ার অনেকেই। অমিতাভ বচন থেকে সলমন খান, ঐশ্বর্য বচ্চন, সোনাক্ষী সিনহা, শিল্পা শেট্টি, সুনীল গাভাস্কার অনেকেই রয়েছেন এই তালিকায়। এবার তাতেই নাম জুড়ল প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের।

Advertisement
সপরিবারে ঋষি কাপুর, ছবি: সোশাল মিডিয়া।

প্রয়াত অভিনেতার নাম বা ছবি যাতে ভুল ভাবে ব্যবহার না হয় এই জন্যই এই উদ্যোগ নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, পাঁচ দশকের ফিল্মি কেরিয়ারে নিজের দর্শক-অনুরাগীদের ঋষি কাপুর উপহার দিয়েছেন ১৫০টিরও বেশি ছবি। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে তাঁর শেষ ছবি ছিল ‘শর্মাজি নমকিন’। যদিও সেই ছবির শুটিং শেষ করতে পারেননি ঋষি কাপুর। তার আগেই জীবনের গতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল মারণরোগ ক্যানসার। ২০২০ সালের ৩০ এপ্রিল মাত্র ৬৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.