মন ভাল নেই, তাই এই কাজটিই করছেন অঙ্কুশ

এমনটাও করতে পারেন নায়ক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:২৬

options
link
মন ভাল নেই, তাই এই কাজটিই করছেন অঙ্কুশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন ভাল নেই অঙ্কুশের। কেন ভাল নেই? প্রশ্ন করা বারণ। কেবল ভাল করার উপায়টি জানিয়েছেন তিনি। নিজের মন কেবলমাত্র নিজেই ভাল করতে পারেন টলিউডের ‘ইডিয়ট’। এর জন্য একটিই কাজ করতে হয় তাঁকে। এ কাজটি করলেই নায়কের মন চট করে ভাল হয়ে যায়। মন ভাল করার এই মন্ত্র ইনস্টাগ্রামে সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন টলিউডের ‘খিলাড়ি’। দেখুন নায়কের কীর্তি।

Advertisement

হ্যাঁ, মন ভাল করতে নিজেই রান্না করেন অঙ্কুশ। নিজে খেতে যেমন ভালবাসেন, তেমনি ভালবাসেন নতুন নতুন পদ তৈরি করতে। এদিন চিকেন গ্রিন থাই কারি তৈরি করেছেন নায়ক। আর এই রান্নাই তাঁর মন ভাল করে দিয়েছে। খেতেও নিশ্চয়ই বেশ ভালই হয়েছে। কারণ ছবিতেই দেখা যাচ্ছে, বেশ মন দিয়েই রান্না করছেন অঙ্কুশ। অবশ্য এ রান্নার স্বাদ কেবল অঙ্কুশই হয়তো পেয়েছেন। তাই তার মন ভাল হয়েছে। দর্শকের মন ভাল হয়েছে নায়কের এই রূপ দেখে। অভিনয়ের পাশাপাশি রান্নাটাও যে নায়ক ভাল করতে পারেন, তা এ ছবিতেই প্রমাণিত সত্য।

[অবশেষে প্রকাশ্যে ‘সঞ্জু’র ট্রেলার, চমকে দিলেন ‘খলনায়ক’ রণবীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নতুন ছবি ‘ডিফর ডান্স’-এর জন প্রচুর পরিশ্রম করছেন অঙ্কুশ। বেশ কড়া ডায়েটে রয়েছেন। নিজের অনেক পছন্দের খাবারের স্বাদও প্রায় ভুলেছেন। কঠিন শরীরচর্চা করছেন। সবই করছেন পারফেক্ট হয়ে ক্যামেরার সামনে তুলে ধরতে। এ সবের মাঝে হঠাৎ কেন মন খারাপ হল? এ প্রশ্ন করতে নায়কই বারণ করেছেন। তবে তাঁর মন ভাল করার এই মন্ত্রটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[বয়সে ১০ বছরের ছোট, এই হলিউড তারকার সঙ্গেই প্রেম করছেন প্রিয়াঙ্কা?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.