Tollywood actress Swastika Mukherjee slams troller in social media

স্তন নিয়ে কটাক্ষ, ‘নোংরামো করতে গেলেও একটু শিক্ষা লাগে কাকু’, নেটিজেনকে জবাব স্বস্তিকার

সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন স্বস্তিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ০৯:১০

options
link
স্তন নিয়ে কটাক্ষ, ‘নোংরামো করতে গেলেও একটু শিক্ষা লাগে কাকু’, নেটিজেনকে জবাব স্বস্তিকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই স্পষ্টবক্তা তিনি। নিজের নিয়মে জীবন চালান। কে কী বলল, তাতে কিছুই আসে যায় না তাঁর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় আরও একবার বোমা ফাটালেন তিনি। এক নেটিজেনকে দিলেন যোগ্য জবাব।

Advertisement

Swastika Mukherjee

Advertisement

ঠিক কী হয়েছে? বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্বস্তিকা একটি ফেসবুক পোস্ট করেন। টাইমলাইনে লেখেন, “বলুন দুদু, ডুডু নয়। নোংরামো করতে গেলেও একটু শিক্ষা লাগে কাকু।” আচমকা কেন এমন পোস্ট করলেন স্বস্তিকা, তা নিয়ে স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় আলোচনার ঝড় ওঠে।

Advertisement

Swastika-Mukherjee

[আরও পড়ুন: ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল, মৃত্যু হবে নায়িকা রশ্মিকা মান্দানার!]

তবে পোস্টের আসল কারণ ব্যাখ্যা করেছেন খোদ স্বস্তিকাই। তাঁর আগের পোস্টের কমেন্ট সেকশনে নজর যেতেই পুরোটা স্পষ্ট। অভিনেত্রীর কথায়, “আমার ছবির একটা মজার গান, তার কমেন্ট সেকশনে একটি অসভ্য লোক নোংরামি করেই চলেছে এবং তার প্রোফাইল লকড। অনেক কথায় দেখছি বারবার লিখছে ‘ডুডু’। আমি যতদূর জানি মেয়েদের বুককে ইয়ার্কি মেরে ‘দুদু’ বলা হয়, এসেছে ‘দুধ’ থেকে, কারণ শিশুদের জন্য আমাদের বুকের দুধের চেয়ে বেশী পুষ্টিকর খাদ্য এখনও কোনো বিজ্ঞানী বের করতে পারেনি। হ্যাঁ মেয়েদের বুক সেক্সুয়াল অবজেক্ট, সবাই জানে, এই নিয়ে আলাদা চর্চার দরকার নেই, কিন্তু তাই বলে সবসময় কেবল অবজেক্টিফায়েড হয়েই যাব? আর নোংরামি করতে গেলেও একটু শিক্ষা লাগে। দুদুকে ডুডু বললে হয় না কাকু।”

Swastika

তবে স্বস্তিকার জবাব নিয়েও নেটদুনিয়ায় কাটাছেঁড়া কম হচ্ছে না। কেউ কেউ অভিনেত্রীকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ অভিনেত্রীকে ফের কটাক্ষ করেছেন। খোলামেলা পোশাকের জন্য নেটিজেনরা কুরুচিকর মন্তব্য করার সাহস পাচ্ছে বলে দাবি নেটিজেনদের একাংশের। তবে সেসব কথায় কান দিতে নারাজ স্বস্তিকা। 

Swastika Mukherjee

 

[আরও পড়ুন: রোম্যান্টিক সিন করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা! গোপন তথ্য ফাঁস করলেন প্রসেনজিৎ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.