Tollywood News

‘ভালোবাসার মরশুম’ ছবিতে থাকছেন না বাংলাদেশের অভিনেতা খাইরুল বাসার, নেপথ্যে কোন কারণ?

এই ছবিতে অভিনয় করছেন বলিউডের স্বনামধন্য অভিনেতা শরমন যোশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৫, ১৯:৪১

options
link
‘ভালোবাসার মরশুম’ ছবিতে থাকছেন না বাংলাদেশের অভিনেতা খাইরুল বাসার, নেপথ্যে কোন কারণ?

শম্পালী মৌলিক: পরিচালক এম এন রাজের ছবি ‘ভালোবাসার মরশুম’ নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন বলিউডের স্বনামধন্য অভিনেতা শরমন যোশী। সঙ্গে রয়েছেন টলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখ। একইসঙ্গে খবর মিলেছিল যে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা খাইরুল বাসারকেও। প্রথম দফায় তাঁকে কোন চরিত্রে দেখা যাবে তা নিয়ে ছবির টিমের তরফে মুখ খোলা হয়নি। তবে এবার শোনা যাচ্ছে এই ছবি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ ছবিতে থাকছেন না বাংলাদেশের অভিনেতা খাইরুল বাসার। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথমদিকে শুরু হবে এই ছবির শুটিং। ঠিক সেইসময়ই নাকি অভিনেতার বাংলাদেশের একটি ছবিতেও শুটিং শুরু হবে। একইসঙ্গে দু’দেশের দু’টি ছবির শুটিংয়ের দিনক্ষণ পড়ে যাওয়ার ফলেই এম এন রাজের ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। দার্জিলিং ও মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে খাইরুল বাসারের যে চরিত্রে অভিনয় করার কথা ছিল সেই চরিত্রেই নাকি অভিনয় করছেন কলকাতার টেলিভিশন এর জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী।

Advertisement

এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই নিয়ে অভিনেতা গৌরব বলেছিলেন, “এই ছবিতে অভিনয় করার বিষয়ে আমি খুবই উৎসাহী। আমার জন্য এই ছবি একটা বড় সুযোগ। দর্শক এই ছবি দেখলে ভীষণ আনন্দ পাবেন। ছবিতে স্বনামধন্য অভিনেতা শরমন যোশীর সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ছবিতে সুস্মিতাও রয়েছে। এখানে আমার চরিত্রের অভিনয় করার সুযোগ রয়েছে অনেক। এঁর আগে ‘একন্নবর্তী’তে দর্শক আমাকে একভাবে পেয়েছে। সেই ছবি সকলের মনে আজও গেঁথে রয়েছে। সৌরসেনী ও আমার রসায়ন যেভাবে সবার মনে দাগ কেটেছিল তা সত্যিই উল্লেখ্য। আশা রাখব এই ছবিও সকলের মনে একইভাবে দাগ কাটবে। ‘ভালোবাসার মরসুম’ ত্রিকোণ প্রেমের গল্প। পুরোদস্তুর এই ছবি যে দর্শকের মনে ছাপ ফেলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, শরমন স্যরের থেকে আমি অনেক কিছু শিখতে পারব এই ছবিটা করতে গিয়ে। ছবির চিত্রনাট্যও ভীষণ ভালো। আমি কাজ শুরু করার আগে নিজেকে প্রস্তুত করতে অনেকটা সময় নিই এমনিতেও। সামনেই ওয়ার্কশপ রয়েছে। সঙ্গে প্রচুর পড়াশোনাও করতে হবে। তাই নিজেকে এখন সেভাবেই সময় দিচ্ছি। এই ছবিতে অভিনয় করার জন্য। ”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.