সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজই নতুন নতুন কাণ্ড ঘটান সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। কখনও পিৎজা দিয়ে স্তন ঢাকেন, তো কখনও এক কাপড়েই ঢেকে নেন মাথা থেকে পা। তবে এবার ফ্যাশনের নাম যা ঘটালেন উরফি, তা দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। তা এবার কী পরলেন উরফি?
ইনস্টাগ্রামে উরফি নতুন এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে লাল রঙের এক আজব অন্তর্বাস পরেছেন তিনি। অন্তর্বাসের উপর আটকানো রয়েছে শিং! এই ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, ‘হর্ন ফর ইউ’।
[আরও পড়ুন: অভিশপ্ত ১৪জুন! সুশান্তের সঙ্গে ভিডিও পোস্ট রিয়ার, ‘বিহারে আয়, দেখে নেব’, এল হুমকি]
View this post on InstagramAdvertisement
কয়েকদিন আগেই উরফির আরেকটি ভিডিও আপলোড হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উরফির জামার সামনে থেকে ঝুলে রয়েছে একহাত লম্বা কালো ঘন চুল! এ কেমন পোশাক? উরফি অবশ্য এরকম নতুন নতুন ফ্যাশনের ব্যাপারে একেবারেই টিপস দিতে চান না। উরফির কথায়, তিনি একাই একশো। কেউ তাঁকে নকল করুক, তা উরফির মোটেই পছন্দ নয়।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।
[আরও পড়ুন: ‘সাথী’র বিজয় থেকে টলিউডের ‘বস’! ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে আবেগঘন জিৎ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে