Uorfi Javed

OMG! চুইংগাম দিয়ে স্তন ঢাকলেন উরফি! ‘আপনি জিনিয়াস’, কটাক্ষ নেটিজেনদের

পোস্টের ক্যাপশনে তিনি আবার লেখা, বাবলগাম টপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৩, ২১:১৬

options
link
OMG! চুইংগাম দিয়ে স্তন ঢাকলেন উরফি! ‘আপনি জিনিয়াস’, কটাক্ষ নেটিজেনদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও পোশাক তৈরি করা যায়? আবার সেই পোশাক পরে ক্যামেরার সামনে পোজও দেওয়া সম্ভব! শরীরের পোশাক আবার ইচ্ছে করলে কি খাওয়াও যায়? উরফি জাভেদের অভিনব টপ দেখে এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

Advertisement

অদ্ভুত ফ্যাশনের হাত ধরেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন উরফি। বরাবরই চর্চায় থাকে তাঁর অদ্ভুত পোশাক। কখনও টুথপিক তো কখনও সেফটিপিন দিয়েই নিজেকে বাকি পাঁচজনের থেকে আলাদা করে তোলেন উরফি। এবার যেন আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। কারণ এবার তিনি শরীর ঢাকলেন চুইংগাম দিয়ে! হ্যাঁ, ঠিকই পড়েছেন। প্রচুর চুইংগাম চিবিয়ে ফেলার পর যে চেহারা নেয়, ঠিক তেমনই চুইংগাম দিয়ে তৈরি হয়েছে তাঁর টপ। ছবির সঙ্গে উরফি পোস্ট করেছেন একটি ভিডিও-ও। যেখানে দেখা যাচ্ছে, তিনি মুখে বাবুলগাম ফুলিয়ে ফাটাচ্ছেন। এই পোস্টের ক্যাপশনে তিনি আবার লেখা, বাবলগাম টপ। যা চুইংগাম দিয়ে তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মমতার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা]

উরফির কাণ্ড দেখে আবারও হতবাক নেটিজেনরা। অনেকে খোঁচা দিয়ে প্রশ্ন করেছেন, কারা এত বাবুলগাম চিবোলেন যা থেকে আপনি এই পোশাক তৈরি করেছেন? কেউ কেউ আবার কটাক্ষের সুরেই লিখেছেন, আপনি জিনিয়াস। তবে এহেন সমালোচনা কখনওই গায়ে মাখেন না উরফি। এবারও তিনি রইলেন বিন্দাস মেজাজেই।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

[আরও পড়ুন: সুকন্যা গ্রেপ্তার হলে জয় শাহ নয় কেন? অনুব্রতকন্যার পাশে দাঁড়িয়ে বীরভূমে সরব অভিষেক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.