সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। হিন্দি ধারাবাহিকের দৌলতে তিনি অবশ্য ইচ্ছা নামেই বেশি পরিচিত। এই চরিত্রই তাঁকে পৌঁছে দিয়েছিল দর্শকদের ড্রয়িংরুমে। বাড়ির মেয়ে থেকে বউমা ‘ইচ্ছা’, তাঁর সুখ দুঃখে শামিল হয়েছিল দর্শকও। কিন্তু ইচ্ছা শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে সেভাবে দেখা যায়নি টিনাকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘খতরো কে খিলাড়ি সেভেন’ নামক রিয়্যালিটি শো-এ। এখন আর অভিনয় নয়, মডেলিংয়ে লাক ট্রাই করছেন টিনা।তার মাঝে সোশ্যাল সাইটে ছবি দিয়েই তিনি হিল্লোল তুলছেন নেটিজেনদের মনে। সম্প্রতি নিয়ন নীল রঙের বিকিনিতে একটি ছবি টিনা পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে লেখেন, শুধু তৃষ্ণার্তই জলের খোঁজে থাকে না, জলও অনেক সময় তৃষ্ণার্তর খোঁজে থাকে। টিনার এই ছবিই ঝড় তুলেছে সোশ্যাল সাইটে।
Not only the thirsty seek the water,,the water as well seeks the thirsty ~Rumi 📸 @moneesha999
AdvertisementAdvertisement
[OMG! নায়িকা ছেড়ে এবার পুরুষেরও প্রেমে মজবেন রণবীর!]
কিছুদিন আগেও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ফটোশুটের কিছু সিজলিং ছবি। লাল বিকিনি ও ফ্যাশনেবল টুপিতে টিনার সেই ছবি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনও ছিল বেশ চমকপ্রদ।
[কন্ডোমের বিজ্ঞাপনে কী এমন করলেন সানি লিওন! তুঙ্গে বিতর্ক]
ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে রয়েছেন টিনা। ছ’বছর বয়স থেকেই ক্যামেরার সামনে। ‘সিস্টার নিবেদিতা’ নামের এক বাংলা ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী। এছাড়াও বহু ধারাবাহিক এমনকী সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে অন্যতম ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’।
সর্বশেষ খবর
-
গায়েত্রী মন্ত্র-আজানের মেলবন্ধনেই সুখের সংসার সোনাক্ষীর, ক্যানভাসে দিলেন ‘ধর্মপ্রেমে’র পাঠ
-
শেষ ষোলোয় খেলা নিয়ে এখনও ধোঁয়াশা, নেইমারের যন্ত্রণা উপলব্ধি করছেন আন্সেলোত্তি
-
মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য! দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী
-
‘একই বাড়িতে দেশপ্রেমিক ও দেশদ্রোহী’! ‘আলফা’ দেখে সানি-ববিকে চূড়ান্ত তোপ দাগলেন কে?
-
‘গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাব’, প্রতীক হারানোর শঙ্কায় কী বলছেন মমতা? হবে ২১ জুলাই?