Varun Dhawan

বিনা অনুমতিতে নাম-ছবি-কণ্ঠস্বর ব্যবহার! আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ বরুণ

ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে আইনি সুরক্ষা চাইলেন বরুণ। শুক্রবার দিল্লি হাই কোর্টে বিচারপতি জ্যোতি সিংহের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে স্বস্তি পেলেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:২৬

options
link
বিনা অনুমতিতে নাম-ছবি-কণ্ঠস্বর ব্যবহার! আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ বরুণ
দিল্লি হাই কোর্টে সুরক্ষাকবচের আবেদন বরুণের

আজকাল শুধু সিনেমার পর্দা, টেলিভিশন, ম্যাগাজিন এবং সংবাদপত্রের মধ্যেই সেলিব্রিটিরা সীমাবদ্ধ নন। উন্নত প্রযুক্তির যুগে একেবারে হাতের মুঠোয় রুপোলি দুনিয়ার তারকারা। এর ফলে প্রায়ই নানাবিধ সমস্যার সম্মুখীন হন তাঁরা। বিশেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তার জেরে জটিলতা আরও বাড়ছে। ‘ডিপফেক’-এর বাড়বাড়ন্তে একেবারে নাজেহাল সেলেবমহল। বিনা অনুমতিতেই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে তারকাদের ছবি, কণ্ঠস্বর। সাম্প্রতিক অতীতে ঐশ্বর্য রাই বচ্চন থেকে সলমন খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুন সহ একাধিক তারকা এই ঘটনার শিকার। ব্যক্তিগত অধিকার রক্ষার্থে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন ডেভিড পুত্র বরুণ ধাওয়ান (Varun Dhawan)।

Advertisement

ডিজিটাল মাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে দিল্লি হাই কোর্টে সুরক্ষাকবচের আবেদন করেছেন। শুক্রবার দিল্লি হাই কোর্টে বিচারপতি জ্যোতি সিংহের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত ইঙ্গিত দেয় অভিনেতার পক্ষে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়ার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বরুণের নাম, ছবি, কণ্ঠস্বর এবং অন্যান্য ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, ডিপফেক ভিডিয়ো, আপত্তিকর ছবি,লিঙ্ক-সহ তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কনটেন্টও ছড়ানোর অভিযোগও তুলেছেন বরুণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আইনি সুরক্ষা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বরুণ

ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এই ঘটনায় খুবই উদ্বিগ্ন এবং যত দ্রুত সম্ভব আইনি প্রতিকারের দাবি জানিয়েছেন অভিনেতা। আদালতের নির্দেশ, সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলিকে আপত্তিকর সমস্ত কনটেন্ট সরিয়ে ফেলতে হবে। ভবিষ্যতে যাতে সেগুলি আর ছড়িয়ে না পড়ে সেবিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কনটেন্ট এবং ভুয়ো বিজ্ঞাপনী প্রচারের ঘটনা দ্রুত বাড়ছে তা বলাই বাহুল্য। প্রযুক্তির সাহায্যে কারও পরিচয় সহজেই নকল করা সম্ভব হওয়ায় আদালতও ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টিকে বিশে, প্রাধান্য দিচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ঠেকাতে এধরনের সুরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন