Vijaya Mehta

যুগাবসান, চলে গেলেন দেশের নাট্যচর্চার কিংবদন্তি বিজয়া মেহতা

সমান্তরাল চলচ্চিত্রেও পরিচালক হিসেবে সকলের প্রশংসা পেয়েছেন বিজয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১২:১০

options
link
যুগাবসান, চলে গেলেন দেশের নাট্যচর্চার কিংবদন্তি বিজয়া মেহতা
ফাইল চিত্র।

প্রয়াত এদেশের নাট্যচর্চার কিংবদন্তি এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী বিজয়া মেহতা (Vijaya Mehta)। বয়স হয়েছিল ৯১। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁর প্রয়াণ ঘটে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নবতিপর বিজয়া। তাঁর মৃত্যুতে কার্যতই একটি যুগের অবসান ঘটল। মারাঠি নাট্যজগতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে। পাশাপাশি ভারতীয় সমান্তরাল চলচ্চিত্র, পারফর্মিং আর্টে তাঁর অবদানও গত কয়েক দশকে বারবার প্রশংসিত হয়েছে।

Advertisement

গত শতকের ছয়ের দশকে মারাঠি নাট্যচর্চার অন্যতম অগ্রণী মুখ ছিলেন বিজয়া। ‘রঙ্গায়ন’-এর মতো নাট্যদলের প্রতিষ্ঠার নেপথ্যেও তিনি ছিলেন। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে মিলেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে।

Advertisement

মঞ্চে তাঁর বিখ্যাত কাজের পাশাপাশি, বিজয়া ‘রাও সাহেব’ (১৯৮৬) ও ‘পেস্টনজি’ (১৯৮৮)-র মতো চলচ্চিত্রেও পরিচালনা করেছিলেন। এই ছবিগুলি সমালোচকদের প্রশংসা যেমন কুড়িয়েছে, তেমনই ভারতীয় সমান্তরাল ছবির জগতে তৈরি করেছে নয়া মাইলফলক। পাশাপাশি অভিনেত্রী হিসেবেও তিনি সমানভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি। ১৯৮৪ সালের চলচ্চিত্র ‘পার্টি’-তে তাঁর অভিনয় ছিল অন্যতম স্মরণীয়।

Advertisement

গত শতকের ছয়ের দশকে মারাঠি নাট্যচর্চার অন্যতম অগ্রণী মুখ ছিলেন বিজয়া। ‘রঙ্গায়ন’-এর মতো নাট্যদলের প্রতিষ্ঠার নেপথ্যেও তিনি ছিলেন। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে মিলেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, “মঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট মুখ এবং মারাঠি নাট্যমঞ্চের প্রবীণ প্রযোজক ও পরিচালক বিজয়া মেহতার প্রয়াণের দুঃখজনক সংবাদ সত্যিই হৃদয়বিদারক।” 

বিজয়ার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছেন অনুপম খেরের মতো প্রবীণ অভিনেতার। খ্যাতিমান শিল্পী তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন। জানিয়েছেন, ”’রাও সাহেব’ এবং ‘পেস্টনজি’ সিনেমায় বিজয়ার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। ততদিনে আমি কয়েকটি সিনেমায় অভিনয় করে ফেলেছি। ভাবতাম অভিনয় সম্পর্কে কিছুটা বুঝি। কিন্তু তাঁর সঙ্গে প্রতিটি মহড়া আমাকে মনে করিয়ে দিত যে, অভিনয়ের এই শিল্প আসলে কত বিশাল মহাসাগর।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.