শরীর জুড়ে আগুন! বিষ্ণু অবতারে রুদ্রমূর্তি ভিকি কৌশলের, কোন ছবি?

নতুন ছবির নতুন লুকে অনুরাগীদের চমকে দিলেন ভিকি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ১৩:২২

options
link
শরীর জুড়ে আগুন! বিষ্ণু অবতারে রুদ্রমূর্তি ভিকি কৌশলের, কোন ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভোলবদল। একেবারে আপদমস্তক পালটে গেলেন। লম্বা চুল, অতিরিক্ত মেদ ঝরিয়ে পেশিবহুল। ঠিক যেন রুদ্রমূর্তি। হ্য়াঁ, বুধবার এমনই চমক দিলেন বলিউড সুপারস্টার ভিকি কৌশল। নতুন ছবির নতুন লুকে অনুরাগীদের চমকে দিলেন তিনি।

Advertisement

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের ‘ছাভা’। এই ছবিতে ভিকির লুক আগে থেকেই চর্চা ছিল। তবে এবার সোশাল মিডিয়ায় অভিনেতা যে লুকটি শেয়ার করেছেন, তা আরও বেশি চমকপ্রদ। ছবির নাম ‘মহাবতার’। ছবির পরিচালক স্ত্রী ছবি খ্যাত অমর কৌশিক। হরর কমেডি থেকে মন সরিয়ে এবার পিরিয়াড ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অমর কৌশিক। আর সেই ছবিতেই পরশুরামের লুকে দেখা যাবে ভিকি কৌশলকে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maddock Films (@maddockfilms)

Advertisement

পুরাণে বিষ্ণুর দশ অতারের মধ্যে অন্যতম হল পরশুরাম। রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ রয়েছে। পুরাণ মতে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তাঁর জন্ম হয়। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনই এক পৌরাণিক চরিত্রে দেখা যাবে ভিকিকে। ২০২৫ সালের নভেম্বর মাসে শুরু হবে এই ছবির শুটিং। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ভিকির ‘মহাবতার’।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.