গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverakonda-Rashmika Mandanna)। বিয়ের পর ‘সংস্কারী’ নবদম্পতি দেশের বিভিন্ন রাজ্যের মন্দিরে পুজো পাঠিয়ে মিষ্টিও বিলি করেছিলেন। বিজয়-রশ্মিকার এহেন দান-ধ্যান এবং আচার-অনুষ্ঠান পালনের রীতিতে মুগ্ধ হয়েছিল অনুরাগীমহলও। এবার বিয়ের একমাস পূর্তিতে মন্দিরে পুজো দিতে গিয়ে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার দাক্ষিণাত্যভূমের সুপারস্টার দম্পতি!
আরও পড়ুন:
হাতের নাগালে তারকাজুটিকে পেয়ে রীতিমতো ছেঁকে ধরেন ভক্তরা। নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও রেহাই পাননি সেলেব দম্পতি! ভিড়ের হাত থেকে বাঁচতে রশ্মিকা তখন বিজয়কে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন। তারপর?

মধুচন্দ্রিমা সেরেই সম্প্রতি লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন নবপরিণীতা নায়িকা। আসন্ন সিনেমা ‘রণবালি’র শুটিংয়ের জন্য এইমুহূর্তে অন্ধ্রপ্রদেশে রয়েছেন বিজয়-রশ্মিকা। সেই প্রেক্ষিতেই ২৬ মার্চ মন্দিরে কাজের অবসরে বিয়ের একমাসের জন্মদিন উপলক্ষে অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান নবদম্পতি। আর সেখানেই ‘বিরোশ’কে দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমিয়েছিলেন। হাতের নাগালে তারকাজুটিকে পেয়ে রীতিমতো ছেঁকে ধরেন ভক্তরা। নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও রেহাই পাননি সেলেব দম্পতি! ভিড়ের হাত থেকে বাঁচতে রশ্মিকা তখন বিজয়কে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন। তারপর? ঠিক এমন সময়েই বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেল, দায়িত্ববাণ স্বামীর মতো স্ত্রীকে ভিড়ের মাঝে আগলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে। আর সেলেব দম্পতির এহেন মিষ্টি মুহূর্তই আপাতত ভাইরাল। যা দেখে আপ্লুত ভক্তরাও। ভাইরাল ওই ভিডিওতেই বিরোশকে দেখা গেল, হনুমান মন্দিরে ভক্তিভরে পুজো দিতে। বিয়ের মাসপূর্তিতে পুরোহিতদের থেকে আশীর্বাদও নেন বিজয়-রশ্মিকা। তারকাদম্পতির এহেন আধ্যাত্মিক মুহূর্ত সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমার গন্তব্য নিয়েও ফিসফাস কম হয়নি। থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল হানিমুন? সেসব রঙিন মুহূর্ত দেখার জন্য ভক্তদের প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল। সম্প্রতি নিজেরাই সেই রোম্যান্টিক সফরের ভিডিও ভাগ করে নেন সোশাল পাড়ায়। খবর, থাইল্যান্ডের কো সামুইয়ে এয়ারবিএনবি ভিলাতে ছিলেন তারকাদম্পতি। সেখান থেকেই ফিরেই কাজে মনোনিবেশ করেছেন বিরোশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির