বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। কয়েক দিন আগেই ফাঁস হয়েছিল তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র। যা দেখার পর বিয়ের জল্পনায় সিলমোহর পড়ে। আর এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল বিজয়ের বাড়ির আলোকসজ্জা। যা বিয়ের চর্চায় ঘৃতাহুতি দিয়েছে। যদিও এই নিয়ে তাঁরা কোনওরকম মুখ খোলেননি।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজয়ের বাড়ির বাইরে থেকে তোলা সেই ভিডিও। আলোর রোশনাই সঙ্গে অন্যান্য সাজসজ্জা বলে দিচ্ছে বিয়ের সানাই বাজলো বলে। এখানেই শেষ নয়, এসবের মাঝেই চর্চিত জুটিকে হায়দরাবাদ বিমানবন্দরেও দেখা গিয়েছে একসঙ্গে। কয়েকদিন আগে একসঙ্গে শহর ছেড়েছিলেন তাঁরা। তখন শোনা গিয়েছিল যে উদয়পুরে বিয়ের তোরজোড় ঠিক কতটা তা দেখতেই নাকি একসঙ্গে শহরের বাইরে গিয়েছিলেন তাঁরা। শেষমুহূর্তে বিয়ের প্রস্তুতিপর্ব একপ্রস্থ সামলেই উদয়পুর থেকে তাঁরা দু’জন ফিরেছেন বলেই গুঞ্জন। শুধু তাই নয়, নিজেদের ‘বিগ ডে’র আগে হেয়ারস্টাইলও পালটে ফেলেছেন বিজয়। চরিত্রের জন্য রাখা বড় চুল কেটে ফিরেছেন আগের অবতারেই।
আরও পড়ুন:
View this post on InstagramAdvertisement
শুধু তাই নয়, নিজেদের ‘বিগ ডে’র আগে হেয়ারস্টাইলও পালটে ফেলেছেন বিজয়। চরিত্রের জন্য রাখা বড় চুল কেটে ফিরেছেন আগের অবতারেই।
অন্যদিকে শোনা গিয়েছিল, অক্টোবরেই নাকি বিজয়ের সঙ্গে বাগদান সেরেছিলেন রশ্মিকা। তাঁর হাতের কয়েক লাখি আংটিই তার সাক্ষ্য বহন করছে। যদিও সেই নিয়ে রশ্মিকাকে প্রশ্ন করা হলে উত্তরে বলেছিলেন রশ্মিকা জানিয়েছিলেন, “সবাই সব জানেন দেখছি!” বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। গুঞ্জন ২৬ ফেব্রুয়ারি বিয়ে সারার পর ৪ মার্চ হায়দরাবাদে বসবে বিজয়-রশ্মিকার তারকাখচিত রিসেপশনের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, তাঁদের হাইভোল্টেজ সেই রিসেপশনে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও।
সর্বশেষ খবর
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?