Salman Khan gangster Goldy Brar

‘সলমন খুন হবেই’, বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির

সংবাদ মাধ্যমে মুখ খুললেন গ্যাংস্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৯:৫৫

options
link
‘সলমন খুন হবেই’, বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সলমনকে খুন করবই! ইন্ডিয়া টুডেকে দেওয়া এক এক্সক্লিউজিভ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন গ্য়াংস্টার গোল্ডি ব্রার। এই সাক্ষাৎকারে গোল্ডি আরও বলেন, লরেন্স ভাই বলেই দিয়েছেন, ‘সলমনকে কোনওভাবেই ক্ষমা করা যাবে না। খুন হতেই হবে বলিউডের ভাইজানকে!’

Advertisement

একের পর এক প্রাণনাশের হুমকি। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার দামাল নায়ককে। কয়েকদিন আগে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শাহরুখের ‘পাঠান’ ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। দেশ-বিদেশ মিলিয়ে ১০০ কোটি তুলতেই ফুরিয়েছে দম। তবু সেই ব্যর্থতার চেয়েও এই মুহূর্তে ভাইজানের মাথাব্যথা অনেক বেশি সারাক্ষণ বন্দুকের ঘেরাটোপে থাকা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এভাবে প্রতি মুহূর্তে নিরাপত্তা নিয়ে চলা ও প্রাণনাশের হুমকির টেনশনের মোকাবিলা করাটা অভিজ্ঞতা ঠিক কেমন।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে ৩ কোটির ল্যাম্বরগিনি, বিমানের ইকোনমি ক্লাসে কার্তিক! ছবি হিট করানোর ফর্মূলা?]

এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভাল। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।”

Advertisement

তবে শেষ পর্যন্ত ঈশ্বরেই ভরসা রাখছেন ভাইজান। জানাচ্ছেন, যেভাবে সারাক্ষণ তাঁকে ঘিরে থাকে বন্দুক, তাতে তিনি নিজেও খুব ভয়ে ভয়ে রয়েছেন। উল্লেখ্য, গ্যাংস্টার বিষ্ণোইয়ের গ্যাং বারবার হুমকি দিয়ে চলেছে সলমনকে হত্যা করার। এরপর থেকেই এমন আঁটোসাঁটো নিরাপত্তায় রয়েছেন সলমন। মুম্বই পুলিশের থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি।

[আরও পড়ুন: হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.