সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘শয়তান’। ইতিমধ্য়েই দর্শকদের মন জয় করেছে এই ছবি। ঠিক এরই মাঝে ভাইরাল হল অজয়ের এক পুরনো শয়তানি। যার কারণে পুলিশের হাতে আটক হয়েছিলেন অজয়। ঘটনাটা বেশ পুরনো হলেও, সোশাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এই খবর।
[আরও পড়ুন: বিক্রমের হাতে রণবীরের ‘অ্যানিম্যাল’ হাতিয়ার, মঞ্চে ধামাকা, দেখুন ভিডিও]
ঠিক ঘটেছিল?
বেশ কয়েক বছর আগে একটা হোলির দিনে গাড়িতে বন্ধুবান্ধবের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় ঘুরতে বেরিয়ে ছিলেন অজয়। সঙ্গে ছিলেন বিন্দু দারা সিং। সূত্র বলছে, গাড়ি থামিয়ে অজয় নাকি মদের দোকারে যান। আর সেখানেই অজয়ের কাছ থেকে উদ্ধার হয় বন্দুক! শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। অজয়ের কাছে এসব দেখে পুলিশ দ্রুত আটক করে অজয়কে। পরে অবশ্য জানা যায়, ওই সবই ছিল সিনেমার ‘প্রপ’। বন্দুকটি ছিল নকল। তাই বাধ্য হয়ে অজয়কে ছেড়ে দেন পুলিশ।
অজয়ের হাতে এখন প্রচুর কাজ। পর পর ছবি মুক্তি পাবে তাঁর। ঝুলিতে রয়েছে ‘ময়দান’, ‘সিংহম এগেন’।
[আরও পড়ুন: পেটে প্রচণ্ড ব্যথা, হাসপাতালে অর্জুন বিজলানি, কী হয়েছে অভিনেতার?]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর