বঙ্গে পালাবদল
Bengal Oath Taking Ceremony

বিজেপির শপথগ্রহণে আমন্ত্রিত মিঠুন-মমতা শঙ্কর, বঙ্গ গৈরিকীকরণের সাক্ষী থাকবেন কোন সেলেবরা?

শনিবারের বিগ্রেডে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত কোন কোন সেলেবরা? ইতিমধ্যেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছে!

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৬:২০

options
link
বিজেপির শপথগ্রহণে আমন্ত্রিত মিঠুন-মমতা শঙ্কর, বঙ্গ গৈরিকীকরণের সাক্ষী থাকবেন কোন সেলেবরা?
বঙ্গ গৈরিকীকরণের সাক্ষী থাকবেন কোন সেলেবরা?

বদলের বাংলায় ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ (Bengal Oath Taking Ceremony)। প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। আর সেই ঐতিহাসিক শপথগ্রহণের অনুষ্ঠান বঙ্গবাসীদের কাছে স্মরণীয় করে রাখতে জাঁকজমক এবং আড়ম্বরের কোনও খামতি রাখতে নারাজ পদ্মশিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও বাংলার গৈরিকীকরণে সাক্ষী থাকার কথা। এই বিশেষ অনুষ্ঠানে সিনে-সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?

Advertisement

শনিবারের বিগ্রেডে শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন কোন কোন সেলেবরা? ইতিমধ্যেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছে! জানা গেল, একুশের বিধানসভায় বঙ্গে প্রচারের পিচে ঝড় তোলা ‘মোদির সেনাপতি’ মিঠুন চক্রবর্তীর কাছে আমন্ত্রণ গিয়েছে। চলতিবারের নির্বাচনী প্রচারেও বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের হয়ে ভোটপ্রার্থনা করেছেন। অতঃপর বাংলার মসনদে বিজেপির ইতিহাস তৈরির সাক্ষী যে ‘মহাগুরু’ থাকছেন, তা বলাই বাহুল্য। এছাড়াও পদ্ম পুরস্কার প্রাপ্ত বাংলার সমস্ত শিল্পীদের কাছেও আমন্ত্রণ গিয়েছে বলে খবর। সেই তালিকায় মমতা শঙ্কর, পণ্ডিত তেজেন্দ্র নায়ারণ মজুমদার, পণ্ডিত অজয় চক্রবর্তীর নামও রয়েছে। জানা গেল, চেরাপুঞ্জি থেকে ফেরার পথে শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে তেজেন্দ্র নায়ারণের।

Advertisement

শনিবার ব্রিগেডে থাকছেন লকেট চট্টোপাধ্যায়। টেলিপর্দার অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। কারণ স্বপন দাশগুপ্তের সঙ্গে তাঁর বরাবরের সুসম্পর্ক। এছাড়াও টলিউডের দীর্ঘদিনের বিজেপি সমর্থক তারকা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিকদেরও দেখা যেতে পারে। থাকছেন টেলিনায়িকা মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও।

এদিকে মমতাশঙ্কর ইতিমধ্যেই শপথগ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন। শনিবার ব্রিগেডে থাকছেন লকেট চট্টোপাধ্যায়। টেলিপর্দার অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। কারণ স্বপন দাশগুপ্তের সঙ্গে তাঁর বরাবরের সুসম্পর্ক। এছাড়াও টলিউডের দীর্ঘদিনের বিজেপি সমর্থক তারকা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিকদেরও দেখা যেতে পারে। থাকছেন টেলিনায়িকা মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও। একুশের বিধানসভা ভোটে যিনি বিজেপির টিকিটে দক্ষিণ সোনারপুরে পদ্মফুল ফোটাতে ব্যর্থ হয়েছিলেন। তবে চলতিবারে টিকিট না পেলেও অঞ্জনা গোড়া থেকেই বিজেপি সমর্থক। এছাড়াও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের টিকিটে জয়ী তারকারা তো এদিন শপথ নিচ্ছেনই। যে তালিকায় নাম রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী থেকে শর্বরী মুখোপাধ্যায়দের নাম রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক জগতের একাধিক মানুষের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.