Badshah

বাদশার পানশালায় তালা ঝোলাল পুলিশ, কোন অভিযোগে বিদ্ধ র‌্যাপার?

২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ 'সাগো' নামে একটি পাব খোলেন বাদশা। স্বাভাবিকভাবে অচিরেই বর্তমান প্রজন্মের আড্ডা জয়েন্ট হয়ে ওঠে এই নিশিঠেক। এবার সেই পানশালা বন্ধের নোটিস পেলেন বাদশা। কী অভিযোগ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৭:৩০

options
link
বাদশার পানশালায় তালা ঝোলাল পুলিশ, কোন অভিযোগে বিদ্ধ র‌্যাপার?
বাদশার পানশালায় তালা ঝোলাল পুলিশ, ছবি- সংগৃহীত

বিতর্ক আর বাদশা যেন একে-অপরের সমার্থক। মাসখানেক আগেই ‘টাটিরি’ গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন। যার জেরে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে গিয়ে ক্ষমা চাইতে হয় খ্যাতনামা র‌্যাপারকে। এবার বাদশার চণ্ডীগড়ের পানশালা ‘সিল’ করল পুলিশ। বছর তিনেক ধরে রমরমিয়ে চলা নিশিঠেকে আচমকাই কেন তালা পড়ল? কৌতূহল অমূলক নয়।

Advertisement

২০২৪ সালে বাদশার এই ‘সাগো’ ক্লাবের বাইরেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে যে ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার। সেই পানশালাতেই এবার তালা ঝোলাল চণ্ডীগড় পুলিশ। 

Badshah’s Chandigarh pub Sago sealed by police
বাদশার ‘সাগো’ ক্লাব ‘সিল’ করল পুলিশ। ছবি- সংগৃহীত

২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ ‘সাগো’ নামে একটি পাব খোলেন বাদশা। স্বাভাবিকভাবে অচিরেই বর্তমান প্রজন্মের আড্ডা জয়েন্ট হয়ে ওঠে এই নিশিঠেক। এবার সেই পানশালা বন্ধের নোটিস পেলেন বাদশা। কী অভিযোগ? খবর, নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগেই স্থানীয় পুলিশ এহেন পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, ওই পানশালাটি অবৈধভাবে নির্মিত। অনুমোদিত মানচিত্রেও গড়মিল খুঁজে পেয়েছে পুলিশ। বাদশার ‘সাগো’ পাবটি আদতে ‘সেভিল’ এবং ‘সিডেরা’ নামে দুই রেস্তরাঁ তথা পানশালার সঙ্গে যুক্ত। যদিও এই শাস্তির খাঁড়া শুধু বাদশার ক্লাবের উপর নয়, পাশাপাশি চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর আরও কয়েকটি পানশালা এবং রেস্তরাঁর উপরও নেমে এসেছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, চণ্ডীগড়ের সেক্টর ৭ এবং ২৬-এ অবস্থিত আরও বেশ কয়েকটি নিশিঠেকেও পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে।

Advertisement
Badshah’s Chandigarh pub Sago sealed by police over alleged building rule violations.
বাদশা। ছবি: সোশাল মিডিয়া।

উল্লেখ্য, ২০২৪ সালে বাদশার এই ‘সাগো’ ক্লাবের বাইরেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে যে ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার। সেই পানশালাতেই এবার তালা ঝোলাল চণ্ডীগড় পুলিশ। যদিও ক্লাব বন্ধ হওয়ার নোটিস পাওয়ার পর কোনওরকম প্রতিক্রিয়া দেননি বাদশা। তবে র‌্যাপারের এই পানশালার ভবিষ্যৎ কী হয়? নজর থাকবে সেদিকে।

Advertisement

এদিকে গান বিতর্কের পর আচমকাই দ্বিতীয়বার বিয়ে করে চর্চার শিরোনামে নাম লিখিয়েছিলেন গায়ক। গত মার্চ মাসেই পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন বাদশা। চুপিসারে র‌্যাপারের বিয়ে নিয়েও সেসময় গকম জলঘোলা হয়নি। তার প্রাক্কালে ‘টাটিরি’ গানে অশ্লীল শব্দচয়নের অভিযোগে উত্তরপ্রদেশে নিষিদ্ধ হয়েছিল বাদশার কনসার্ট। শেষমেশ মহিলা কমিশনে ক্ষমা চেয়ে সেই মামলার নিষ্পত্তি হয়। সেই অভিশপ্ত অধ্যায় পেরতে না পেরতেই এবার অবৈধ পানশালা নির্মাণের অভিযোগে পুলিশের র‌্যাডারে র‌্যাপার বাদশা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.