সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অভিনীত নগ্ন দৃশ্য নিয়ে বারবার আলোড়িত হয়েছে নেটদুনিয়া৷ সম্প্রতি ‘পার্চড’ সিনেমার দৌলতে আরও একবার প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে৷ কিন্তু সে প্রশ্নকে পাত্তাই দিচ্ছেন না সাহসী এই অভিনেত্রী৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে যাব কেন?’
ভারতীয় জলহাওয়ায় যৌনতা বিষয়টি এমন এক ঘেরাটোপের মধ্যে আটকে যে, তা প্রকাশ্যে এলেই হইচই পড়ে৷ এমনকী যৌনতা বা নগ্নতা যদি শিল্পের খাতিরেও হয়, তা নিয়েও ইতিউতি সামলোচনার ঢেউ ওঠে৷ অনর্থক কৌতূহলের জেরে সমালোচনায় বিদ্ধ হতে হয় শিল্পীকে৷ রাধিকার ক্ষেত্রেও তাই হয়েছে৷ গোটা সিনেমা থেকে শুধু তাঁর বাছাই নগ্ন দৃশ্য পর্ন সিডি হিসেবে বিক্রি হয়েছে বাজারে৷ কিংবা অন্য কারও স্নানের দৃশ্যও তাঁর নামে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে৷ আপাতভাবে যে কোনও শিল্পীর ক্ষেত্রেই এই পরিস্থিতি আপত্তিজনক, কিন্তু নয়া প্রজন্মের এই অভিনেত্রী সে সব প্রশ্ন বা আপত্তিতে বিশেষ আমল দিতে রাজি নন৷ সাহসী তথা নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে আগেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷ সে সবেরই জবাব দিয়ে এবার তিনি জানালেন, “কেন আমাকে খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে হবে? ছোটবেলা থেকেই আমি সারা বিশ্বের সিনেমা দেখে বড় হয়েছি৷ এমনকী ভারতের মাটিতেই স্টেজে অভিনেতাদের নগ্ন হয়ে অভিনয় করতেও দেখেছি৷ বিদেশে তো দেখেইছি৷” সুতরাং এ নিয়ে যে তাঁর কোনও ছুৎমার্গ নেই, তা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী৷ বরং তাঁর অভিমত, “শরীর যে কোনও অভিনেতার কাছেই খুব প্রয়োজনীয় একটি ‘টুল’ বা হাতিয়ার৷ অভিনয়ের ক্ষেত্রে যেটিকে একজন অভিনেতা ব্যবহার করতে পারেন৷ অতএব এ বিষয়ে কোনও আপত্তি তাঁর নেই৷ সঠিক পরিচালকের হাতে পড়লে তাঁর এই ‘টুল’ তিনি যে অভিনয়ের খাতিরে ব্যবহার করতে দ্বিধা করবেন না তা আবারও খোলসা করে দিলেন রাধিকা৷
তবে দিকে দিকে যে এত সমালোচনা কি একটু হলেও তাঁকে সমস্যায় ফেলে না? রাধিকার জবাব, ” কে কী বলছে আমি তাতে পাত্তা দিই না৷ আমি আমার কাজটা করি, আর চাই আমার ছবি মুক্তি পাক৷ অন্য কিছু আমাকে ততটা ভাবায় না৷”
সাহসী এই অভিনেত্রী তাঁর স্বাভাবিক অভিনয়ে, চরিত্র রূপায়ণে বরাবরই আলোচিত হয়ে এসেছেন৷ ‘পার্চড’ ছবির দৌলতে সে আলোচনা আরও একবার তুঙ্গে উঠেছে৷ তবে ছবি মুক্তি ও কাজের প্রশংসার বাইরে অন্য কিছু যে তাঁকে স্পর্শ করবে না, একেবারে দ্বিধাহীনভাবেই জানিয়ে দিলেন রাধিকা৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে