স্টাফ রিপোর্টার: অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর জন্মস্থান ভুল লেখা হয়েছে ইন্টারনেটে৷ তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা৷ ইন্টারনেটে একাধিক ওয়েবসাইট বলছে পূর্ববঙ্গে জন্মেছেন রুদ্রপ্রসাদ৷ না জেনে অনেকেই তা উল্লেখ করছেন৷ কিছু বইতেও তা উল্লেখ করা হয়েছে৷ বৃহস্পতিবার নান্দীকারের দফতরে বসে রুদ্রপ্রসাদ এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন৷
তিনি জানালেন, “আমি কলকাতায় জন্মেছি৷ কিছু আধা ঐতিহাসিক না জেনে আমার জন্মস্থান ভুল লিখছেন৷ এটা ঠিক নয়৷” প্রসঙ্গত, উইকিপিডিয়াতেও এই বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের জন্মস্থান লেখা হয়েছে পূর্ববঙ্গ৷ কিন্তু, তিনি ১৯৩৫ সালের ৩১ জানুয়ারি কলকাতায় জন্মেছেন৷ কী ভাবে এতবড় ভুল হল? অভিনেতা রীতিমতো বিরক্ত৷ ১৯৮০ সালে ভারত সরকার তাঁকে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দিয়েছে৷ ২০১২ সালে রাজ্য সরকারের কাছ থেকে বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন৷ তার পরেও এতটা বিস্মৃতি কি তাঁর প্রাপ্য?
সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্রুপ থিয়েটারের কর্তাদের ডেকে পাঠায়৷ দিল্লিতে গিয়ে থিয়েটার কর্তাদের কাজের নথি পেশ করতে হয়৷ এই ঘটনারও তীব্র নিন্দা করেছেন রুদ্রপ্রসাদ৷
সর্বশেষ খবর
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির
-
‘বন্ধুর ঘর ভেঙেছি, আমার নাকি ছেঁড়া’, গোমাংস কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টা করেন সায়ক!
-
বৃষ্টির ছিটেফোঁটা নেই! জুলাই মাসে নিশ্চিন্তে ঘুরে আসুন দেশের এই ৬ অপরূপ স্থানে