সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাপোষা একজন অন্তর্বাস ফেরিওয়ালা৷ হায়দরাবাদের রাস্তায় দাঁড়িয়ে সুর করে অন্তর্বাস বিক্রি করছেন৷ এমনটা তো হামেশাই হয়৷ কিন্তু আদতে দেখা যাচ্ছে, এই ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার ধুম পড়েছে পথচারীদের মধ্যে৷ কেন একজন অন্তর্বাস ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার হিড়িক? ভিড়ের মাঝে উঁকি দিলেই অবশ্য কারণটা পরিষ্কার হবে৷ কেননা যিনি ফেরিওয়ালা তিনি স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকি৷
কিন্তু তিনিই বা এমন কাজ করছেন কেন? অভিনয়ে আসার আগে নানা কাজ করেছেন৷ স্ট্রাগলের দিন কম যায়নি তাঁর৷ কিন্তু অনেক কষ্টেই সে দিন পেরিয়ে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ এখন বলিপাড়ার স্ট্রং অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকে প্রথম সারিতেই৷ সেই নওয়াজ কি না, হায়দরাবাদের রাস্তায় রাস্তায় অন্তর্বাস ফেরি করে বেড়াচ্ছেন! হলটা কী?
আসলে হয়েছে যেটা, তা হল রিল লাইফ মিশে গিয়েছে রিয়েল লাইফে৷ রূপোলি পর্দায় ফ্রিকি আলি রূপে
হাজির হচ্ছেন নওয়াজ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ সেখানে প্রথমেই দেখা গিয়েছিল, ফ্রিকি আলি ওরফে নওয়াজ চল্লিশ টাকায় অন্তর্বাস বিক্রি করছেন৷ আর তা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল আমদর্শক৷ ট্রেলার মুক্তির দিন ছবির এই অংশটি অভিনয় করে দেখিয়েওছিলেন তিনি৷ এবার সত্যি সত্যিই নামলেন রাস্তায়৷ না কোনও সেট নয়, একেবারে হায়দরাবাদের রাস্তায় হাতে অন্তর্বাস নিয়ে ফেরি করা শুরু করলেন নওয়াজ৷ ছবির প্রমোশন ঠিকই, তবে এখানেও নওয়াজ পারফেকশনিস্ট৷ এমনভাবে তিনি অন্তর্বাস ফেরি করা শুরু করলেন যে, প্রফেশনাল ফেরিওয়ালার সঙ্গে যেন তাঁর কোনও ফারাকই নেই৷ আসলে এই প্রথম বলিউডের কোনও মেইনস্ট্রিম ছবিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নওয়াজকে৷ আর তাই ছবির প্রমোশনে কোনওরকম খামতি রাখতে নারাজ নওয়াজ৷ ফ্রিকির পাগলামি পর্দা থেকে তাই চারিয়ে দিয়েছেন প্রমোশনেও৷ এবার বড়পর্দায় আরও একবার বাজিমাত করতে পারেন কি না, তা জানা যাবে ৯ সেপ্টেম্বর ছবি মুক্তির পরই৷
ভিডিওতে দেখে নিন নওয়াজের অন্তর্বাস ফেরি-
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের