প্রাক্তনের চ্যাট ফাঁসকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শিরোনামে মোটিভেশনাল স্পিকার তথা ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। আর এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন একটি শো-এর ভাবনাচিন্তা সেরে ফেলেছেন তিনি। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এবার নাকি টক্সিক এক্সদের গল্প শুনবেন তিনি! ব্যাপারটা ঠিক কী?
আরও পড়ুন:

সম্পর্কে থাকাকালীন দুটো মানুষের মধ্যে রাগ-অভিমান-অশান্তি তো ভীষণ সাধারণ বিষয়। সকলকেই এই পর্যায়টা পার করতে হয়। কোনওক্ষেত্রে ভালোবাসার বন্ধন এতটাই দৃঢ় হয় যে শত ঝড়ঝাপটাতেও তারা একসঙ্গে থেকে যান। বহু সম্পর্ক ভেঙেও যায়। বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ির ঘটনাও বিরল নয়। প্রথমদিকে কেউ মুখ না খুললেই বর্তমানে ঠিক সেইরকম পরিস্থিতিতেই দাঁড়িয়ে জনপ্রিয় ইউটিউবার গৌরব তপাদার ও তাঁর প্রাক্তন অন্তরা দে। গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কার একটি পোস্টকে কেন্দ্র করেই যাবতীয় অশান্তির শুরু। পরবর্তীতে রেজিস্ট্রির পর গৌরবের তাঁকে পাঠানো মেসেজ, অডিও বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন অন্তরা। তা নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর কাটাছেঁড়া চলছে। যদিও ব্যাপারটাকে প্রথমদিকে মজার ছলেই সামলানোর চেষ্টা করেন গৌরব।

পরবর্তীতে একটি সাক্ষাৎকারে গিয়ে প্রাক্তনকে কীভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাঁর বাবার জন্য কী কী করেছেন সেসবও তুলে ধরেন। মিথ্যে দাবি করা হচ্ছে বলে পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তরুণী। সেই সাক্ষাৎকারেই গৌরব বলেন, “আমি এবার একটা শো আনব বলে ভাবছি, টক্সিক এক্সের আতঙ্ক। সেখানে সকলে আসতে পারবেন। প্রাক্তন কী কী করেছেন সেই সব গল্প বলবেন, শুনব। আমিও অনেক কিছু বলব।” যদিও নেহাত মজার ছলে বলা এই শো সত্যিই আসবে কি না, তা নিশ্চিতভাবে জানাননি গৌরব। যদিও তিনি দিন দুয়েক আগে ফেসবুক এই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন। সেখানে নেটিজেনদের মতামত চেয়েছিলেন।
সর্বশেষ খবর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?