সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে ভয়ংকর বাস দুর্ঘটনা। দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ জন। আহত অন্তত ২০ জন। শনিবার দুপুরে শিবগঙ্গা জেলার কুম্মনগুড়ির পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে পিল্লাইয়ারপট্টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তিরুপত্তুর এলাকায়। তিনি বলেন, “কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন।” প্রাথমিকভাবে স্থানীয়দের চেষ্টায় আহতদের দুমড়েমুচড়ে যাওয়া বাস থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস থেকে উদ্ধারকাজ কঠিন হচ্ছিল। তারাই আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
জানা গিয়েছে, একটি বাস তিরুপুর থেকে কারাইকুডি যাচ্ছিল, অন্যটি কারাইকুডি থেকে ডিন্ডিগুল জেলার দিকে যাচ্ছিল। গতির জেরেই কি দুর্ঘটনা ঘটল? তদন্ত করে দেখছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুতে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে এটি দ্বিতীয় বড় মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এর আগে তেনকাসি জেলায় দু’টি বেসরকারি বাসের সংঘর্ষে ছয় জন নিহত হন।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী