সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে দেখাশোনার লোক নেই৷ ক্রেশে আয়ার কাছে নিরাপদে থাকবে সন্তান৷ দেশের অসংখ্য মা-বাবার মতো এ কথা বিশ্বাস করেছিলেন রুচিতা ও রজতও৷ কিন্তু কে জানত তা আসলে দুঃস্বপ্নে পরিণত হবে! মাত্র ১০ মাসের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মুম্বইয়ের এক ক্রেশে৷ ভাইরাল হল সেই সিসিটিভি ফুটেজ৷
নভি মুম্বইয়ের পূর্বা প্লে স্কুলে বহু মা-বাবাই তাঁদের বাচ্চাকে রেখে যান৷ ব্যতিক্রম নন রজত ও রুচিতাও৷ কিন্তু মঙ্গলবার বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় চমকে ওঠেন তাঁরা৷ দেখেন বাচ্চার কপালে মারের দাগ৷ এরপরই কর্তৃপক্ষর কাছে পুরো বিষয়ের জবাবদিহি চান তাঁরা৷ যদিও সন্তোষজনক উত্তর মেলেনি৷ চিকিৎসকরা তাঁদের জানান, বাচ্চাটিকে সম্ভবত মারধর করা হয়েছে৷ এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা৷ আর তাতেই সামনে আসে সিসিটিভি ফুটেজ৷ ফুটেজ দেখে রীতিমতো হতবাক হন তাঁরা৷ চমকে যায় পুলিশও৷ দেখা যায়, ১০ মাসের বাচ্চাটিকে বেধড়ক মারধর করছে ক্রেশের এক আয়া৷ আফসানা শেখ নামে ওই আয়াকে এবং সেন্টারের মালকিন প্রিয়াঙ্কা নীলমকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী পঙ্কজ মুণ্ডা৷ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে কারণে এই সেন্টারগুলিতে সিসিটিভি বসানো বাধ্যতামূলক করার ভাবনা নিচ্ছে মন্ত্রক৷
সর্বশেষ খবর
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?