দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৩২৬ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। সম্প্রতি এই সংক্রান্ত এক রিপোর্ট পেশ হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীদের মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দ্বিতীয় স্থানে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
সম্প্রতি সুপ্রিম কোর্টে এই রিপোর্ট পেশ করেছেন শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব (অ্যামিকাস কিউরি) বিজয় হংসরিয়া। রিপোর্ট অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবার উপরে রয়েছেন রেবন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে ৮৯টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে ২৯টি। তৃতীয় স্থানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধেও রয়েছে ১৯টি মামলা। এরপর যথাক্রমে রয়েছেন কেরলের ভিডি সতীশন (১৮টি), ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন (৫টি), মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিস (৫টি), হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং (৪টি)।
মুখ্যমন্ত্রীদের মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দ্বিতীয় স্থানে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া টিভিকে প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ২টি করে মামলা। একটি করে মামলা রয়েছে, সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি, রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এবং ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে রয়েছে মামলা। বাংলার ৪২ জন সাংসদের মধ্যে ১৬ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত।
বাদ নেই বিধায়করাও। ফৌজদারি মামলার নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে দল নির্বিশেষে ১৭০ জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত। অর্থাৎ বাংলার ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল (৫৭), অন্ধ্রপ্রদেশ (৫৬), তেলঙ্গানা (৪৯), ঝাড়খণ্ড (৪৫) এবং ওড়িশা (৪৫)।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক