অর্ণব আইচ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় সিকিমে প্রাণ হারালেন ১৬ জন সেনাকর্মী। আহত ৪। ভারতীয় সেনার (Indian Army) তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের (North Sikkim) জেমায় এক সেনা ট্রাক বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের পাশে রয়েছে সেনা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত সেনাকর্মীদের আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে চারজন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু মৃত্যু হয়েছে ১৩ জন সেনা ও তিনজন জুনিয়র কমিশন অফিসার।
[আরও পড়ুন: উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, নিহত ১৬ জওয়ান]
Deeply pained by the loss of lives of the Indian Army personnel due to a road accident in North Sikkim.
AdvertisementThe nation is deeply grateful for their service and commitment. My condolences to the bereaved families. Praying for the speedy recovery of those who are injured.
— Rajnath Singh (@rajnathsingh) December 23, 2022

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়। তিনি জানিয়েছেন, ‘দেশ তাঁদের সেবা দায়বদ্ধতার প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। মৃতদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’
[আরও পড়ুন: মিলল স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে ন্যাজাল ভ্যাকসিন]
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র